Advertisement
বায়ুসেনার পোশাকে সুখোই ৩০ ফাইটার বিমানে দ্রৌপদী মুর্মু, তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে নজির
রাষ্ট্রপতি হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার অসম সফর রাষ্ট্রপতি মুর্মুর।
বায়ুসেনার পোশাকে সুখোই ৩০ ফাইটার জেটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় বায়ুসেনার এই বিশেষ এয়ার ক্র্যাফটে ৩০ মিনিট ধরে আকাশে উড়লেন তিনি।
শনিবার অসমের তেজপুর বায়ুসেনা স্টেশনে পৌঁছে গিয়েছিলেন রাষ্ট্রপতি। সেখানেই বায়ুসেনার পোশাক গায়ে চাপান তিনি। আর তারপরই মাটি ছেড়ে আকাশে ওড়ে সুখোই ৩০।
দেশের তৃতীয় রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে বায়ুসেনার বিমানে আকাশে ওড়ার নজির গড়লেন দ্রৌপদী মুর্মু।
গত ৬ এপ্রিল তিনদিনের অসম সফরে যান রাষ্ট্রপতি মুর্মু। আজই তাঁর সফরের শেষ দিন। তাঁর এই সফরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে গজ উৎসবের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি গুয়াহাটি হাই কোর্টের ৭৫ বছরের পূর্তি অনুষ্ঠানেও ছিলেন তিনি। আর আজ শেষ দিনে সুখোই ৩০-তে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন তিনি।
রাষ্ট্রপতি হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার অসম সফর রাষ্ট্রপতি মুর্মুর। তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
Published By: Sulaya SinghaPosted: 05:13 PM Apr 08, 2023Updated: 05:13 PM Apr 08, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
