Advertisement
অশুভ সংকেতেই ছারখার রজনীকান্তের স্বপ্ন! শ্রীদেবীকে প্রেম নিবেদনের মুহূর্তে কী ঘটেছিল?
প্রেম শুরুর আগেই শেষ!
দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনয় কেরিয়ারে একাধিক ছবি উপহার দিয়েছেন। বহুবছর ইন্ডাস্ট্রিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন বললে অত্যুক্তি হবে না। তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালি-সহ হিন্দি ছবিতেও রজনী ম্য়াজিকে বুঁদ দর্শক। হেমা মালিনী থেকে ঐশ্বর্য রাই বচ্চন, শ্রীদেবীর মতো ডাকসাইটে সুন্দরীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। আর সেসময়ই শ্রীদেবীর সৌন্দর্যে ঘায়েল হয়েছিল রজনীকান্তের হৃদয়। কিন্তু শুরুর আগেই সব শেষ!
একসঙ্গে কাজ করার সময় শ্রীদেবীর প্রেমে পড়েছিলেন রজনীকান্ত। ভালোবাসা এতটাই গভীরে পৌঁছে গিয়েছিল যে মনে মনে বিয়ের স্বপ্নও দেখেছিলেন। কিন্তু, প্রেমের ইস্তেহারের আগেই সিদ্ধান্ত বদলে ফেলেন এই দক্ষিণী অভিনেতা। তাও আবার কুসংস্কারের বশবর্তী হয়ে! মোক্ষম মুহূর্তে ঠিক কী ঘটেছিল? যাঁরা কুসংস্কারে বিশ্বাসী নন, তাঁদের কাছে বিষয়টি গুরুত্ব নাও পেতে পারে। কিন্তু, রজনীকান্তের কাছে সেটা ছিল অশুভ সংকেত।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জীবনের এই ঘটনার কথা খোলসা করেন রজনীকান্ত। অভিনেতা জানান, শ্রীদেবীর বাড়িতে যেদিন গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল সেদিন প্রেম নিবেদনের ভাবনা ছিল। শ্রীদেবীর বাড়িতেও পৌঁছে যান অভিনেতা। কিন্তু, যে মুহূর্তে মনের কথা বলতে গেলেন ঠিক সেসময়ই ঘটে গেল সেই অশুভ ঘটনা!
আচমকা বিদ্যুৎ বিভ্রাটের জেরে পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকার। সেই সঙ্গে রজনীকান্তের মনেও নেমে এল অন্ধকারের কালো মেঘ! তিনি কুসংস্কার ও অশুভ লক্ষ্মণে বিশ্বাসী। তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাকেও খারাপ সংকেক হিসাবেই মনে করেছিলেন রজনীকান্ত। ফলস্বরুপ মনের কথা মনেই রয়ে গেল।
Published By: Kasturi KunduPosted: 09:36 PM Aug 22, 2026Updated: 09:36 PM Aug 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
