Advertisement
শরীরী মাদকতায় নায়িকাদেরও টক্কর দেবে 'রিমিক্স কিং' সনম পুরীর স্ত্রী, দেখেছেন ছবি?
গায়কের সুন্দরী স্ত্রী ভাল গানও গাইতে পারেন।
রেট্রো গানে সিদ্ধহস্ত সনম পুরী। যেমনি সুন্দর দেখতে, তেমনি সুন্দর গলা। তাতেই বুঁদ নেটিজেনরা। সঙ্গীতের জগতের এই 'এলিজেবল' ব্যাচেলর বিয়ে করলেন জুচোবেনি টুংগোকে।
শরীরী মাদকতায় নায়িকাদেরও টক্কর দিতে পারেন জুচোবেনি। নাগাল্যান্ডের বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য গিয়েছিলেন। কিন্তু পরে মুম্বইয়ে মাস মিডিয়া নিয়ে ডিগ্রি অর্জন করেন।
ফেমিনা মিস নাগাল্যান্ড হয়েছিলেন জুচোবেনি। পরে একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মিস ডিভা প্রতিযোগিতাতেও অনেকদূর গিয়েছিলেন তিনি।
Published By: Suparna MajumderPosted: 08:43 PM Jan 13, 2024Updated: 09:25 PM Jan 13, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
