Advertisement
একফালি দুধ-সাদা পোশাক, বিছানায় সোনালির খেলা
'ক্যালেন্ডার গার্ল' হয়ে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী।
শরীরের ক্যানভাসে যৌবনের রং কীভাবে সাজাতে হয় তা ভালোভাবেই জানেন সোনালি রাউত। তাইতো একফালি দুধ-সাদা পোশাকেই বিছানায় ঝড় তুলেছেন অভিনেত্রী।
কিংফিশালের 'ক্যালেন্ডার গার্ল' হয়ে কেরিয়ার শুরু করেছিলেন সোনালি। প্রথমে মডেলিংয়েই তাঁর মন ছিল। একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন।
২০১৪ সালে মুক্তি পাওয়া 'এক্সপোজ' সিনেমায় হিমেশ রেশমিয়া ও ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে অভিনয় করেন সোনালি। যদিও সে ছবি সাফল্য পায়নি।
এর পর 'বিগ বস ৮' শোয়ের প্রতিযোগী হিসেবে দেখা যায় সোনালিকে। আচমকা ভোটাভুটিতে বাদ গিয়েছিলেন অভিনেত্রী। আবার শোয়ে ফেরেন। সেই সময় টানা ছিলেন। ১০৪তম দিনে বাদ হয়ে যান।
'বিগ বস' পর্বের পর 'হেট স্টোরি ৩' সিনেমায় অভিনয়ের অফার পেয়েছিলেন সোনালি। কিন্তু অভিনেত্রী কোনও অরিজিনাল চরিত্র করতে চাইছিলেন। সেই কারণেই এই প্রস্তাব ফিরিয়ে দেন।
Published By: Suparna MajumderPosted: 05:48 PM Apr 12, 2024Updated: 07:41 PM Apr 12, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
