Advertisement
'দেখো আলোয় আলোয়...', নতুন বছরে শান্তির খোঁজে শ্রাবন্তী
ছবি শেয়ার করে নায়িকা কী লিখলেন ক্যাপশনে?
নতুন বছরের সোনালি আলোয় সুইমিং পুলের জলেই ক্যামেরার সামনে পোজ দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নায়িকার কানে গোঁজা ছোট্ট ফুল, আর চোখে রোদচশমা।
একাধিক ছবি শেয়ার করে অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী। ক্যাপশনে লিখেছেন, 'শান্তি, সমৃদ্ধি আর আনন্দের জন্য উন্মুখ।'
জীবনে অনেক ঝড়-ঝাপ্টা পেরিয়েছেন শ্রাবন্তী। সামলেছেন ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষ। এত কিছুর পরও নিজের শর্তে বাঁচাকেই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। তাঁর সেই আত্মবিশ্বাসই যেন ছবিতে ফুটে ওঠে।
Published By: Suparna MajumderPosted: 04:15 PM Jan 01, 2025Updated: 05:01 PM Jan 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
