Advertisement
বুকের ভাঁজে লাল গোলাপ, বাথটবে উপচে পড়ল যৌবন, সৃষ্টির আগুন রূপেই লাগল ছ্যাঁকা
কে এই সৃষ্টি? কী তাঁর পরিচয়?
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৃষ্টি রোধ। ছোটপর্দার এই মিষ্টি বউমা সোশাল মিডিয়ায় বেশ বিন্দাস। 'কমেন্ট হিসেবে শুধু গোলাপ চাই', একথা লিখেই পোস্ট করেছেন ছবি।
গোলাপ অবশ্য সৃষ্টির হাতেই রয়েছে। তা নিয়েই ফেনাভর্তি বাথটবের ভিতরে বসে পড়েছেন নায়িকা। তৃষ্ণার্ত চাহনিতে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে।
মুম্বইয়ে জন্ম সৃষ্টির। তাঁর বাবা টোনি রোধ একজন সিনেমাটোগ্রাফার। স্কুলের পড়াশোনা শেষ করে মুম্বইয়ের মিঠিবাই কলেজে ভর্তি হন সৃষ্টি। সেখান থেকেই পান গ্র্যাজুয়েশন ডিগ্রি।
২০০৭ সালে বালাজি টেলিফিল্মসের 'কুছ ইস তরা' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় সফর শুরু করেন সৃষ্টি। ছোট্ট চরিত্রের জন্য পান ১০০০ টাকা।
Published By: Suparna MajumderPosted: 05:54 PM Feb 26, 2024Updated: 05:54 PM Feb 26, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
