Advertisement
৮ জানুয়ারি শুরু গঙ্গাসাগর মেলা, দেখুন বাবুঘাটের অস্থায়ী ক্যাম্পে সন্ন্যাসীদের নানা মুহূর্তের ছবি
প্রতিবারের মতো এবারও লক্ষাধিক পুণ্যার্থী গঙ্গাসাগর মেলায় ভিড় জমাবেন বলেই আশা প্রশাসনের।
আগামী ৮ জানুয়ারি শুরু গঙ্গাসাগর মেলা। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। ১৪ ও ১৫ জানুয়ারি পুণ্যস্নান। প্রতিবারের মতো এবারও লক্ষাধিক পুণ্যার্থী গঙ্গাসাগর মেলায় ভিড় জমাবেন বলেই আশা প্রশাসনের।
যে কোনওরকম অশান্তি এড়াতে সতর্ক নবান্ন। ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলা প্রস্তুতি বৈঠকে একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর দেওয়া হচ্ছে কোভিড টেস্টেও।
ইতিমধ্যেই গঙ্গাসাগর সফরের জন্য বাবুঘাটে পৌঁছে গিয়েছেন নাগা সন্ন্যাসীরা। যার জন্য তৈরি হচ্ছে অস্থায়ী ক্যাম্প। এখান থেকেই গঙ্গাসাগরে পৌঁছে যাবেন পুণ্যার্থীরা।
কোথাও অস্থায়ী ক্যাম্পে তো কোথাও রাস্তার ধারেই চলছে রান্না, খাওয়াদাওয়া। ঠান্ডাকে তোয়াক্কা না করে আকাশের নিচেই রাত কাটাচ্ছেন পুণ্যার্থীরা।
রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, এবারও গঙ্গাসাগর মেলায় সিঙ্গল টিকিটের ব্যবস্থা। গঙ্গাসাগর মেলায় যাতায়াতকারীদের জন্য ২ হাজার ২৫০টি সরকারি বাস ও ৫০০টি বেসরকারি বাসের বন্দোবস্ত করা হয়েছে। পুণ্যার্থীদের সুবিধায় সব বাসে থাকবেন সাগরবন্ধুরা।
Published By: Sulaya SinghaPosted: 02:00 PM Jan 03, 2023Updated: 02:00 PM Jan 03, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
