Advertisement
পুষ্টিকর ভেবে প্রাতঃরাশে 'বিষ' খাচ্ছেন না তো? খাদ্যতালিকায় এগুলি থাকলেই সর্বনাশ!
চিকিৎসকদের মতে, সারা রাতের পর প্রথমবারের খাবার প্রাতঃরাশ। তাই তা যথাযথ পুষ্টিসমৃদ্ধ হওয়াই প্রয়োজন।
দিনের শুরুতে খালি পেটে থাকা অনুচিত। পেট ভরে প্রাতঃরাশ করা উচিত, এমনই পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর সে কারণে যেকোনও বাড়িতেই প্রাতঃরাশের বিশেষ বন্দোবস্ত করা হয়। কেউ কেউ বাড়িতে তৈরি করেন খাবারদাবার। আবার অনেকে স্বাস্থ্যকর ভেবে বাইরে থেকে খাবার কিনে নেন। বিশেষজ্ঞদের মতে, তাতে লাভ বিশেষ হচ্ছে না। পরিবর্তে খরচ হয়ে যাচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা।
প্রথমেই আসা যাক মাল্টিগ্রেন ব্রেডের কথায়। সাধারণ পাউরুটির তুলনায় যা দামে বেশ কিছুটা বেশি। অনেকেই ভাবেন, সাধারণ ময়দার পাউরুটির তুলনায় এটি হয়তো অনেক বেশি পুষ্টিকর। বিশেষজ্ঞদের মতে, এই ধারণা একেবারে ঠিক নয়। বরং এটি ভ্রান্ত ধারণা। মাল্টিগ্রেন পাউরুটিতে দেওয়া রাসায়নিক বরং শরীরের জন্য ক্ষতিকারক।
দইয়ের উপকারিতা অনেক। তাই কেউ কেউ নিত্যদিনের খাদ্যতালিকায় রাখেন। তবে বর্তমানে ট্রেন্ড ফ্লেভার্ড ইয়োগার্ট। স্ট্রবেরি, আম, ভ্যানিলা নানা স্বাদে তা পাওয়া যায়। ভিতরে ফল দেওয়া থাকে বলেও দাবি বিপণন সংস্থার। এই খাবারটি কেউ কেউ প্রাতঃরাশে খান। তবে তা খাওয়া উচিত নয় বলেই মত বিশেষজ্ঞদের। কারণ, এতে থাকা অতিরিক্ত চিনি শরীরে নানা ক্ষতি করে।
ফলের রস শরীরের জন্য উপকারী, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই অনেকেই প্রাতঃরাশে ফলের রস খান। অধিকাংশ সময় দেখা যায় বাজার থেকে কিনে ফ্রুট জুস খান কেউ কেউ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এতে ফলের রস থাকে সামান্য। অথচ নানা ধরনের রাসায়নিক দেওয়া থাকে। তাতে আদতে লাভের বদলে ক্ষতিই হয় বেশি। তাই বাড়িতে ফল এনে রস করে খান। নইলে ফল চিবিয়েও খেতে পারেন।
হাই ফাইবার সমৃদ্ধ সিরিয়ালস অনেকেই আজকাল প্রাতঃরাশের জন্য বেছে নেন। এতে থাকা অতিরিক্ত চিনি আপনার শরীরে ক্ষতি করতে পারে। তাই তার বদলে বাড়ির ভাত, রুটি খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
তেল, সিরাপ, খেজুর গুড় অথবা মধু দিয়ে করা হয় গ্র্যানোলা। এটিকেও কেউ কেউ প্রাতঃরাশের মেনু হিসাবে স্থির করছেন। তবে চিকিৎসকদের মতে, গ্র্যানোলা খেয়ে পুষ্টিলাভ হয় না। পরিবর্তে শরীরের ক্ষতি হয়। তার বদলে ড্রাই ফ্রুট দিয়ে দুধ ও কর্নফ্লেক্স তৈরি করতে পারে।
Published By: Sayani SenPosted: 07:34 PM Jun 07, 2026Updated: 07:34 PM Jun 07, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
