Advertisement
মুক্তি পেল রাজর্ষি দের 'মায়া', টলি তারকাদের নিয়ে ছবির প্রিমিয়ারে যেন চাঁদের হাট
রার্জষি দের এই ছবি শেক্সপিয়রের ম্যাকবেথ থেকে অনুপ্রাণিত।
মুক্তি পেল পরিচালক রাজর্ষি দের নতুন ছবি 'মায়া'। শুক্রবার সন্ধেয় শহরের এক মাল্টিপ্লেক্সে হয়ে গেল ছবির প্রিমিয়ার। এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন টলিপাড়ার উজ্জ্বল তারকারা।
প্রিমিয়ারে নজর কাড়লেন রাফিয়াত রশিদ মিথিলা, তনুশ্রী চক্রবর্তী, মল্লিকা বন্দ্যোপাধ্যায় , রিচা শর্মা, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রনিতা দাশ, রাতশ্রী দত্ত, দেবলীনা কুমার, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল চক্রবর্তী, অরুণোদয় বন্দ্যেপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইশান মজুমদার, রোহিত বন্দ্যোপাধ্যায়, অসীম রায় চৌধুরী এবং কান সিং সোধার মতো তারকারা।
পরিচালক রাজর্ষি দের কথায়, "এটি এখনও পর্যন্ত আমার সবচেয়ে চ্যালেঞ্জিং চলচ্চিত্র ছিল কিন্তু আমি নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি যে আমি আমাদের শিল্পের সেরা অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। এটি খুব ভিন্ন মাত্রা এনে দিয়েছে কাজটি ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এটি একটি মহিলার দৃষ্টিকোণ থেকে ম্যাকবেথের এক বিপর্যয়। এই ছবিতে আমি আমার দর্শকদের বোঝানোর চেষ্টা করেছি যে নারীবাদ নারীকে শক্তিশালী করা নয়। মহিলারা ইতিমধ্যেই যথেষ্ট শক্তিশালী, বিশ্বকে সেই শক্তিকে বোঝানোর উপায় নিহিত রয়েছে এই ছবিতে।"
Published By: Akash MisraPosted: 12:05 PM Jul 08, 2023Updated: 12:25 PM Jul 08, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
