Advertisement
নস্ট্যালজিয়া গায়ে মেখে শহরজুড়ে ট্রাম প্যারেড, ছবিতে জেনে নিন অতীতের গল্প
কিন্তু ট্রামের অস্তিত্ব আর কতদিন? প্রশ্ন চালকদেরই।
রবিবার সকালে অন্যরকম ছবির সাক্ষী থাকল তিলোত্তমা কলকাতা। কলকাতার ট্রামের সার্ধ শতবর্ষ উপলক্ষে ট্রাম প্যারেড চলছে শহরে।
২০২৫ সালে ট্রাম চালকদের সিংহভাগই কর্মজীবন শেষ হবে। তার আগে কলকাতার ট্রামের ১৫০ বছর উদযাপন করলেন তাঁরা।
এদিন দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থেকে মধ্য কলকাতা ধর্মতলা হয়ে শ্যামবাজার সেলিব্রেট করতে দলবেঁধে তাঁরা বেরিয়েছিলেন রবিবার সকালে।
এদিনের ট্রাম প্যারেডে অংশ নিয়ে ট্রাম চালকদের বক্তব্য, "নতুন প্রজন্ম ট্রাম চালাতে আগ্রহ দেখাচ্ছে না। এখনই কমে গেছে ট্রামের সংখ্যা। আমরা চলে যাওয়ার পর কে চালাবে ট্রাম!"
পুরনো জলের গাড়ি (ট্রাম) থেকে আধুনিক এক কামরার এসি ট্রাম। দেড়শো বছরের ট্রামের বিবর্তনটাকেই এদিন তুলে ধরা হয়।
Published By: Paramita PaulPosted: 04:52 PM Feb 26, 2023Updated: 05:07 PM Feb 26, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
