Advertisement
কোথাও মণ্ডপ, আবার কোথাও আলোই বিশেষত্ব, দেখুন দক্ষিণ কলকাতার দুই বিখ্যাত পুজোর প্রস্তুতি
উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র তুঙ্গে পুজো প্রস্তুতি।
দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজোগুলির মধ্যে প্রথম সারিতে মুদিয়ালি। থিম ‘প্রতীক্ষা’। করোনাকাল শেষে উৎসবের আমেজের প্রতিফলনই দেখা যাবে মণ্ডপে।
প্রতিমার পাশাপাশি মণ্ডপের ভিতর ও বাইরে আলো এবং রংয়ের ব্যবহার সকলকে আকর্ষণ করবে, আশা শিল্পী গৌরাঙ্গ কুইল্যার।
মুদিয়ালির পর শিবমন্দিরের পুজোর দিকেও নজর রাখা যাক। ওই পুজো কমিটির এবারের থিম 'বিশ্বাস'। প্রচলিত ধ্যানধারণা এবং বিশ্বাসকে অবলম্বন করেই সাজছে মণ্ডপ।
Published By: Sayani SenPosted: 04:23 PM Sep 22, 2022Updated: 04:23 PM Sep 22, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
