Advertisement
বিরিয়ানি, রকমারি স্যালাড, হরেক ডেজার্ট, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিয়ের মেনুতে আর কী ছিল জানেন?
পেশায় চিকিৎসক গুরপ্রীত কউরকে বিয়ে করলেন ভগবন্ত মান।
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বৃহস্পতিবার চণ্ডীগড়ের মুখ্যমন্ত্রীর বাসভবনে ছিল হাই প্রোফাইল বিবাহ অনুষ্ঠান।
কে হচ্ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর জীবনসঙ্গী? কৌতূহল ছিল আমজনতার। তিনি হরিয়ানার কুরুক্ষেত্রের পিহোয়া গ্রামের বাসিন্দা গুরপ্রীত কউর।
মুখ্যমন্ত্রীর বিয়ে বলে কথা! আয়োজন যে রাজকীয় হবে, তা বলা বাহুল্য। ফলে ভগবন্ত মানের বিয়ের খাবারের মেনু নিয়েও উৎসাহের অন্ত ছিল না।
দেশি-বিদেশি খাবারের এলাহি আয়োজন ছিল বিয়েতে। ইটালীয় থেকে দেশি বিরায়ানি। হরেক রকম ডেজার্ট থেকে বিভিন্ন রকমের স্যালাড, কোনও কিছুর অভাব ছিল না।
মেনুতে ছিল তন্দুরি কুলচা, ডাল মাখানি, নবরত্ন বিরিয়ানি। অন্যদিকে ছিল ওয়ালডর্ফ স্যালাড, অ্যাসর্টেড গ্রিন স্যালাড, সতরঙ্গি ভেজিটেবলের মতো স্বাস্থ্যকর সবুজ ভোজ।
ডেজার্টের মধ্যে ছিল মুঙ্গ ডাল হালওয়া, ফ্রেশ ফ্রুট ট্রাইফল, শাহি টুকড়া, ড্রাই ফ্রুট রাবড়ি, আঙ্গুরী রসমালাই ইত্যাদি।
মুখ্যমন্ত্রীর স্ত্রী গুরপ্রীত কউর পেশায় চিকিৎসক। তাঁর বাবা ইন্দ্রজিৎ সিংহ কৃষক। মা রাজিন্দর কউর গৃহবধূ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর স্ত্রীর বোনেরা প্রবাসে থিতু।
Published By: Kishore GhoshPosted: 05:54 PM Jul 07, 2022Updated: 02:26 PM Jul 13, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
