Advertisement
সুশান্ত মৃত্যু মামলার তদন্তকারী আইপিএস অফিসারকে রাষ্ট্রপতি পদক, চেনেন 'লেডি সিংহম' নূপুর প্রসাদকে?
৮০তম স্বাধীনতা দিবসে অনন্য সম্মান 'মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস'-এ ভূষিত হলেন নূপুর প্রসাদ।
২০২০ সালের ১৪ জুন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারকে। সেই 'হাই প্রোফাইল' মৃত্যু মামলার তদন্তভার সামলানোর মুখ্য দায়িত্বে ছিলেন আইপিএস আধিকারিক নূপুর প্রসাদ। স্বাধীনতা দিবসে তাঁর হাতে তুলে দেওয়া হল রাষ্ট্রপতি পদক।
শনিবার ৮০ তম স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনেই 'মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস' (এমএসএম)-এর মতো অনন্য সম্মানে ভূষিত হলেন নূপুর প্রসাদ। সুপ্রিম নির্দেশে সুশান্তের মৃত্যুমামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর বিশেষ তদন্তকারী দলের অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন এই আইপিএস অফিসার। সাক্ষীদের জিজ্ঞাসাবাদ, ফরেনসিক প্রমাণ সংগ্রহ থেকে মেডিক্যাল রেকর্ড পর্যালোচনার মতো বিবিধ গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পন্ন হয় নূপুরের তত্ত্বাবধানেই।
২০২৫ সালে আদালতে জমা দেওয়া ক্লোজার রিপোর্ট সিবিআই জানায় অভিনেতার মৃত্যুর নেপথ্যে কোনও ষড়যন্ত্র বা প্ররোচনার প্রমাণ মেলেনি। এবার ৮০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি পদকে সম্মানিত হলেন নূপুর প্রসাদ। ২০০৭ সালের এজিএমইউটি ক্যাডারের এই পুলিশ আধিকারিকের কেরিয়ারে এটা গুরুত্বপূর্ণ মাইলফলক। নূপুরের দীর্ঘ কর্মজীবনে দিল্লি পুলিশ, সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থার কাজের অভিজ্ঞতা রয়েছে। সম্প্রতি দিল্লি পুলিশে ফিরেছেন তিনি।
নূপুর প্রসাদ বর্তমানে অর্থনৈতিক অপরাধ শাখার যুগ্ম কমিশনার পদে কর্মরত। একসময়ে পশ্চিমবঙ্গ এবং অরুণাচল প্রদেশেও দাপিয়ে কাজ করেছেন এই মহিলা আইপিএস অফিসার। জানা যায়, সিবিআই-তে যোগ দেওয়ার আগে দিল্লি পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে থেকেছেন নূপুর। শাহদারা জেলার প্রথম ডেপুটি কমিশনার অফ পুলিশ-ও (ডিসিপি) তিনিই। শাহদারায় মাদক চক্র এবং বেআইনি জুয়ার ব্যবসা রুখতে বেশ কয়েকটি বড় অভিযানও চালান নূপুর।
উত্তর দিল্লির ডিসিপি-র দায়িত্বেও ছিলেন নূপুর। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, লাল কেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে ছিলেন এই পুলিশ আধিকারিক। নারী সুরক্ষা, স্বনির্ভরতা, যুব উন্নয়ন, সাইবার নিরাপত্তা ও মাদকবিরোধী প্রচারের মতো সামাজিক উদ্যোগেও অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন নূপুর প্রসাদ। তদন্ত প্রক্রিয়ায় ক্ষুরধার স্কিল, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক অবদানের স্বীকৃতিস্বরূপ শনিবার তাঁকে রাষ্ট্রপতি পদক ভূষিত করা হল।
শুধু সুশান্ত সিং মামলাই নয়, সিবিআই-তে থাকাকালীন বিজয় মালিয়া ও অগাস্টাওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেলেঙ্কারির মতো হাই-প্রোফাইল মামলার তদন্তের দায়িত্বেও ছিলেন এই নূপুর প্রসাদ। ব্যক্তিগতজীবনে আরেক পুলিশ আধিকারিককেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। নূপুরের কথায়, একই পেশায় যুক্ত থাকায় কঠোর পরিস্থিতির সামাল দিতে বেশ সুবিধেই হয়।
বিদেশের মাটিতে সম্ভবত ভারতের সবচেয়ে ঐতিহাসিক টেস্ট জয় ২০২১ সালে গাব্বায়। অজি সফরে প্রথম টেস্টে ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত। তারপর বিরাট কোহলি দেশে ফিরে আসেন। নেতৃত্ব দেন অজিঙ্ক রাহানে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৩৬৯ রান। জবাবে ভারত করে ৩৩৬ রান। এরপর অস্ট্রেলিয়া তোলে ২৯৪ রান। পালটা আক্রমণে শুভমান গিল ৯১ রান, পন্থ ৮৯ রানে ৩ উইকেট হাতে নিয়ে টেস্ট জিতে নেয়।
এই বছরের শেষেই লর্ডসে ইংল্যান্ডকে 'নরকদর্শন' করান বিরাট কোহলিরা। কেএল রাহুলের সেঞ্চুরিতে ভারত ৩৬৪ রান করে। রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডও ৩৯১ রান তোলে। এরপর ভারত ২৯৮ রানে ডিক্লেয়ার করে। মহম্মদ শামি ও বুমরাহ মিলে নবম উইকেটে প্রায় ৯০ রান জোড়ে। জবাবে ইংল্যান্ড ১২০ রানে অলআউট হয়ে যায়। ৩ উইকেট জশপ্রীত বুমরাহ, ৪ উইকেট মহম্মদ সিরাজের। বোলিংয়ের আগে অধিনায়ক কোহলি বলেছিলেন, "ওদের নরকদর্শন করাতে হবে।"
Published By: Sandipta BhanjaPosted: 04:10 PM Aug 15, 2026Updated: 05:20 PM Aug 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
