Advertisement
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা স্ত্রী, ১৫ বছর বয়সে রমেশ গোপী নায়ার থেকে কেন ডি'সুজা হলেন রেমো?
মাত্র ১৫ বছর বয়সে ধর্মান্তরিত। কীভাবে রমেশ গোপি নায়ার থেকে পপুলার কোরিওগ্রাফার হলেন রেমো ডি'সুজা?
আজ থেকে দীর্ঘ ১৭ বছর আগের কথা। জনপ্রিয় নৃত্য রিয়্যালিটি শো 'ডান্স ইন্ডিয়া ডান্স'-এর বিচারক হিসেবে উপস্থিত হয়েছিলেন। আর এই রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকেই জাতীয় স্তরে জনপ্রিয়তা অর্জন করেছিলেন রেমো ডি'সুজা। এই শোয়ে রেমো তাঁর জীবনের কোন ঘটনা শেয়ার করেন?
এই শোয়ের মাধ্যমেই প্রকাশ্যে আসে রেমো লিজেলের প্রেমের কাহিনি। খুব ছোট বয়সেই তাঁরা একত্রবাস করেন এবং বিয়ের আগে গর্ভবতী হয়ে যান রেমো ঘরনি। রিয়্যালিটি শোয়ের মঞ্চে ব্যক্তিগতজীবন নিয়ে মুখ খুলেছিলেন দম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রেমোর ধর্মান্তরিত হওয়ার নেপথ্যে প্রকৃত কারণ খোলসা করলেন।
খ্যাতির শীর্ষে পৌঁছনোর আগে রেমো ডি'সুজা ছিলেন রমেশ গোপী নায়ার। অমনেকেই মনে করেন, বিয়ের জন্যই ধর্মান্তরিত হয়েছিলেন কোরিওগ্রাফার রেমো। সেই কারণে অনেকেই তাঁর স্ত্রীকে কাঠগোড়ায় তুলেছেন। কিন্তু, সেই ধারণা নস্যাৎ করে দিয়েছেন রেমো ডি'সুজা। ধর্মান্তকরণের নেপথ্যে কী সাফাই রেমোর?
মাত্র ১৫ বছর বয়সে রেমোর ধর্মান্তরিত হওয়ার নেপথ্যে গল্পের ঝুলি খুলে বলেন, "আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই। মানুষ ভাবে আমি ওঁর জন্য ধর্ম পরিবর্তন করেছি।” সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলে লিজেল যোগ করেন, “হ্যাঁ, সত্যিই তাই! আমার জন্য ধর্ম পরিবর্তন করেনি।"
বেঙ্গালুরুতে গোপী নায়ার ও মাধাভিয়াম্মা নায়ারের ঘরে জন্মগ্রহণ করেন রেমো। ১৫ বছর বয়সে খ্রিস্টধর্ম গ্রহণ প্রসঙ্গে রেমোর সংযোজন, "মুম্বইয়ে আসার আগে জামনগরে ছিলাম এবং সেখানেই আমি ধর্মান্তরিত হই। কারণ আমি গির্জার কাজের সঙ্গে যুক্ত ছিলাম। আমি ওঁদের জন্য শো করতাম, জামাকাপড় সংগ্রহ করা থেকে গির্জায় দানও করতাম।"
আরও যোগ করেছেন, "একদিন ফাদার ডেভিস এসে বললেন, তুমি গির্জার জন্য এত কিছু করো, তুমি কেন ধর্ম বদল করছো না?" ফাদারের কথা শুনে বাড়িতে এসে বাবাকে বলেছিলেন, ‘আমি কি ধর্মান্তরিত হব?’ প্রসঙ্গত, রেমোর তুতো ভাইবোনেরা সকলেই ক্যাথলিক ছিল। তাই সাহস জুগিয়ে বাবার সামনে প্রস্তাব রেখেছিলেন?
তারপর? স্মৃতিতে ডুব দিয়ে রেমো বলেন, "আমার নামটা বদলিও না। এরপর তুমি যা ইচ্ছে করো।" রেমো তাঁর প্রয়াত বাবার ইচ্ছাকে সম্মান করেন। তাই বর্তমানে তিনি তার পূর্ণ নাম লেখেন রেমো গোপী ডি'সুজা যেখানে তাঁর বাবার নামটি মধ্যনাম হিসেবে রাখা হয়েছে।
রেমো যেমন তাঁর ধর্মান্তরিত হওয়ার গল্প বলেছেন তেমনই তাঁর স্ত্রী শেয়ার করেছেন বিয়ের আগে মা হওয়ার সেই মুহূর্তের ঘটনা। ছিমছাম শারীরিক গঠনের জন্য লিজেলের মা বুঝে গিয়েছিলেন তিনি অন্তঃসত্ত্বা। ঘটনার বিবরণ দিয়ে বলেন, "এক দিন মা-বাবা এলেন। আমি খুব রোগা ছিলাম। তাই দেখে সহজেই বুঝে গিয়েছিলেন, আমি অন্তঃসত্ত্বা।"
Published By: Kasturi KunduPosted: 05:16 PM Apr 28, 2026Updated: 05:18 PM Apr 28, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
