shono
Advertisement
Marriage

বিয়ের পরই দাম্পত্য অশান্তি? বাস্তুমতে এই কাজগুলি করলেই প্রেম জমে ক্ষীর

বিয়ে বাঁচাতে চাইলে এই ভুলগুলো করবেন না!
Published By: Tiyasha SarkarPosted: 06:45 PM Jun 11, 2026Updated: 06:45 PM Jun 11, 2026

প্রেমের সম্পর্কে থাকলে স্বাভাবিকভাবেই বিয়ের স্বপ্ন দেখেন সকলে। কারও স্বপ্ন মাঝপথে চুরমার হয়ে যায়। কেউ আবার স্বপ্নের মানুষটার হাত ধরে শুরু করেন নতুন সংসার। সকলেই চান মনের মানুষের সঙ্গে সুখে শান্তিতে গোটা জীবনটা কাটিয়ে দিতে। কিন্তু বহুক্ষেত্রেই দেখা যায়, বিয়ের পর উধাও হয়ে যায় প্রেম। চোখের নিমেষে বদলে যায় সঙ্গীর আচরণ। একজনের ব্যবহারে বদল অন্যজনের মনে ঝড় তুলে দেয়। প্রতিবাদ করলে শুরু অশান্তি। যা দীর্ঘদিনের প্রেমে ফাটল ধরিয়ে দিতে যথেষ্ট। কিন্তু অধিকাংশই বুঝে উঠতে পারেন না, হঠাৎ কেন সুখের জীবনে ঝড় উঠছে। জানেন কী এর নেপথ্যে একটা বড় কারণ হতে পারে, বাস্তু। বিশেষজ্ঞদের মতে, বেডরুমে বাস্তু ত্রুটি থাকলে ভালোবাসার নীড় ভেঙে টুকরো হয়ে যেতে পারে মুহূর্তে। চলুন আজ জেনে নেওয়া যাক, জীবনে সুখ-শান্তি বজায় রাখতে কী করবেন, কী করবেন না।

Advertisement

১. বিশেষজ্ঞদের মতে নবদম্পতিদের বেডরুম উত্তর-পশ্চিম দিকে থাকা আদর্শ। এতে প্রেম বাড়ে। সম্পর্ক মজবুত হয়। কোন দিকে মাথা দিয়ে ঘুমোচ্ছেন, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুলেও দক্ষিণ বা পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমোবেন না। তাতে ছারখার হয়ে যেতে পারে জীবন।

২. খরচ বাঁচাতে অনেক নবদম্পতিই ধাতুর খাট কেনেন। বাস্তু অনুযায়ী, এটা মারাত্মক ভুল। এতে দাম্পত্যকলহ শুধু নয়, আর্থিক সমস্যা তৈরি হয়। জীবনে সুখ-শান্তি বজায় রাখতে কাঠের বিছানাই আদর্শ। অনেকেই বিছানায় বিভিন্ন জিনিসপত্র রেখে দেন, এই ভুল করবেন না।

৩. দাম্পত্যসুখ নির্ভর করে ঘরের রঙের উপরও। নবদম্পতির ঘরের রং কখনই যেন গাঢ় নীল বা কালো না হয়। এতে নেতিবাচক শক্তির দাপট বাড়ে। তাই চেষ্টা করুন হালকা রঙে ঘর সাজানোর। তবে হ্যাঁ, এর পাশাপাশি স্বামী-স্ত্রী উভয়কেই একটু সতর্ক হওয়া প্রয়োজন। দুজনেই একটু মানিয়ে নিলে সুখে থাকা আটকায় কে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement