shono
Advertisement

Breaking News

Rakhi

রাশি অনুযায়ী কোন রঙের রাখি ফেরাবে দাদা-ভাইয়ের ভাগ্য? জেনে নিন কেনার আগে

কোন রাশির জন্য বেস্ট কোন রং?
Published By: Tiyasha SarkarPosted: 04:12 PM Aug 25, 2026Updated: 07:00 PM Aug 25, 2026

হাতে আর দু'দিন। বৃহস্পতিবার রাখি পূর্ণিমা। স্বাভাবিকভাবেই দিদি বা বোনেদের এই নিয়ে প্রচুর প্ল্যান থাকে। কোন রাখিটা পরাবে, কী উপহার দেবে, মেনুতে কী থাকবে তা নিয়ে ভাবনাচিন্তা তো থাকেই। কিন্তু জানেন কি ভাই বা দাদার মঙ্গল কামনায় রাখি পরানোর ক্ষেত্রে মাথায় রাখা উচিত রং। কারণ, সব রং সব রাশির জাতকদের জন্য ঠিক নয়। কিন্তু ঠিক রঙের রাখি পরালে সহায় হয় ভাগ্য। তাই অবশ্যই রাশি মিলিয়ে কিনুন রাখি। চলুন জেনে নেওয়া যাক কাদের জন্য বেস্ট কোন রং।

Advertisement

মেষ রাশি

আপনার ভাই বা দাদা মেষ রাশির জাতক? তাহলে কিনে ফেলুন লাল, কমলা বা হলুদ রঙের রাখি।

বৃষ রাশি

ভাই বা দাদা যদি বৃষ রাশির জাতক হয়, তাহলে কিনুন নীল বা রুপালি রঙের রাখি।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জন্য বেস্ট সবুজ। অন্য রঙের রাখি না পরানোই ভালো।

কর্কট রাশি

কর্কট রাশির অধিপতি চন্দ্র। তাই এই রাশির জাতকদের জন্য মুক্তো বা মুক্তোর মতো পাথরে সাজানো রাখি বেস্ট।

রাশি মিলিয়ে কিনুন রাখি।

সিংহ রাশি

দাদা বা ভাই যদি সিংহ রাশির জাতক হয় তাহলে কিনুন লাল, কমলা বা গোলাপি রাখি।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের পরান সবুজ বা সাদা রঙের সিল্কের রাখি। ময়ূরপঙ্খী রঙের রাখিও বেছে নিতে পারেন।

তুলা রাশি

দাদা বা ভাই যদি তুলা রাশির জাতক হয় তাঁর জন্য কিনুন গোলাপী রাখি।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের জন্য পুঁথির কাজ করা লাল রঙের রাখি শুভ বলে মনে করা হয়।

ধনু রাশি

দাদা বা ভাই ধনু রাশির জাতক? তাহলে কিনুন গাঢ় হলুদ রঙের রাখি।

মকর রাশি

গোলাপি, নীল, বেগুনি বা ময়ূরপঙ্খী রঙের রাখি মকর রাশির জাতকদের জন্য বেস্ট।

কুম্ভ রাশি

ধূসর রঙের জমকালো রাখি কিনুন কুম্ভ রাশির জাতক ভাই বা দাদার জন্য।

মীন রাশি

সাদা বা হলুদ রঙের রাখি কিনুন মীন রাশির জাতকদের জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement