shono
Advertisement

এক ওভারে ছয় উইকেট তুলে নজির খুদে ব্রিটিশ ক্রিকেটারের

তার অনবদ্য বোলিং দেখে উচ্ছ্বসিত বাবা স্টিফেন। The post এক ওভারে ছয় উইকেট তুলে নজির খুদে ব্রিটিশ ক্রিকেটারের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:31 PM Aug 12, 2017Updated: 04:01 PM Aug 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবরাজ সিংয়ের ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর সেই দৃশ্য ক্রিকেটপ্রেমীদের মনে এখনও উজ্জ্বল। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ওভারে ছক্কার ঝড় তুলেছিলেন ভারতীয় অলরাউন্ডার। এবার বল হাতে দর্শকদের বিস্মিত করল লিউক রবিনসন। ছয় বলে তুলে নিল ছটি উইকেট।

Advertisement

[ভাল শুরু করেও পরপর উইকেট খুইয়ে ক্যান্ডি টেস্টে বিপাকে ভারত]

একেই বলে পারফেক্ট ওভার। ১৩ বছরের খুদে ব্রিটিশ ক্রিকেটার তার বোলিংয়ের জাদুতে দুনিয়াকে চমকে দিল। ফিলাডেলফিয়া ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব-১৩-র একটি টুর্নামেন্টে এমন কৃতিত্ব করেছে সে। ডারহাম সিটির কাছে ল্যাংলি পার্কে লিউকের নজির গড়ার সাক্ষী থাকলেন তার পরিবারের লোকেরা। তাঁরাও এই ম্যাচটির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। লিউকের বাবা স্টিফেন ছিলেন আম্পায়ারের ভূমিকায়। আর মা হেলেন ছিলেন স্কোরিংয়ের দায়িত্বে। শুধু তাই নয়, লিউকের ভাই ম্যাথিউ সেই দলেরই ক্রিকেটার। সেই সময় সে ম্যাচে ফিল্ডিং করছিল। ঠাকুরদা গ্লেন অবশ্য লিউকের খেলা দেখতেই মাঠে পৌঁছেছিলেন। গোটা পরিবারের সামনেই দুর্দান্ত পারফর্ম করল স্কুলের ছাত্র লিউক। ক্যাচ আউট বা এলবিডব্লিউ নয়, এক ওভারে ছয় ব্যাটসম্যানকেই বোল্ড করে প্যাভিলিয়নে পাঠায় এই ওয়ান্ডার কিড।

[অশোক বনে সপরিবারে ছবি তুলে মৌলবাদীদের রোষের মুখে শামি]

তার অনবদ্য বোলিং দেখে উচ্ছ্বসিত স্টিফেন। তিনি আবার সিনিয়র দলের নিয়মিত ক্রিকেটার। বলছেন, “নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিলাম না। সময়টা এক মুহূর্তের জন্য যেন দাঁড়িয়ে গিয়েছিল। ভাবছিলাম, সত্যিই এমন ঘটনা ঘটল? ৩০ বছর ধরে ক্রিকেট খেলছি। জীবনে একাধিকবার বল হাতে হ্যাটট্রিক করেছি। কিন্তু ছয় বলে ছ’টা উইকেট কখনও তুলে নিতে পারিনি। গত ১৪৯ বছরে এমন কীর্তি কেউ করেছে কিনা, তা খতিয়ে দেখছে লিউকের ক্লাব। তবে পরিসংখ্যান যাই বলুক না কেন, বিশ্বক্রিকেটে এ ঘটনা যে বিরল, তা বলাইবাহুল্য।

The post এক ওভারে ছয় উইকেট তুলে নজির খুদে ব্রিটিশ ক্রিকেটারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার