shono
Advertisement

দোষ কবুল করে কান্নায় ভেঙে পড়লেন ওয়ার্নার, অজি ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত

আবেগঘন সাংবাদিক বৈঠকের ভিডিও দেখুন। The post দোষ কবুল করে কান্নায় ভেঙে পড়লেন ওয়ার্নার, অজি ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত appeared first on Sangbad Pratidin.
Posted: 09:03 AM Mar 31, 2018Updated: 02:48 PM Jul 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বল ট্যাম্পারিং কেলেঙ্কারিতে নিঃশর্ত ক্ষমা চেয়ে অজি ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেন ডেভিড ওয়ার্নার। শনিবার সিডনিতে সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন দলের প্রাক্তন ভাইস ক্যাপ্টেন। জানিয়ে দেন, এক বছরের ব্যান উঠে গেলেও তিনি হয়তো আর অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলবেন না। সরাসরি ক্রিকেটকে বিদায় জানানোর কথা না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, এই বিতর্ক থেকে মুক্তি পেতে আপাতত কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটাতে চান। তারপর হয়তো পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবেন। খবর রয়টার্স সূত্রে।

Advertisement

[আইপিএল শুরুর আগেই বড়সড় ধাক্কা কেকেআর শিবিরে, ছিটকে গেলেন স্টার্ক]

দলের প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের পর কেপটাউন কেলেঙ্কারির জন্য সাংবাদিকদের সামনে এসে আজ নিজের দোষ স্বীকার করে নেন ওয়ার্নারও। জানিয়ে দেন, তাঁর এই ভুল অমার্জনীয়। এর কোনও ব্যাখ্যা হয় না। বলেন, ‘নিষেধাজ্ঞা উঠে গেলে ফের দেশের জন্য হয়তো খেলতে পারতাম। কিন্তু সেটা হয়তো আর হবে না। আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। আমি হয়তো আর অস্ট্রেলিয় ক্রিকেট খেলব না। যা ভুল করেছি, তার জন্য এটাই আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে থাকুক।’ ৩১ বছরের এই অজি ক্রিকেটার সিডনিতে সাংবাদিকদের জানিয়ে দেন, আগামী কয়েক মাস তিনি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন। পরমার্শ নেবেন কী করে এই মানসিক পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়। ওয়ার্নারকে প্রশ্ন করা হয়, তাঁর ঘাড়ে কি দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে? উত্তরে খানিকক্ষণ চুপ করে থাকেন তিনি। শেষে বলেন, ‘আমি আগেও বলেছি, আমি এখানে আজ শুধুই নিজের দোষ স্বীকার করতে এসেছি। এই ঘটনায় আমার ভূমিকা আমি মাথা নিচু করে মেনে নিচ্ছি।’

দলের প্রাক্তন অধিনায়ক স্মিথও বৃহস্পতিবার আবেগঘন এক সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়েন। তাঁর উপরেও এক বছরের নিষেধাজ্ঞা লাগু হয়েছে। সেই সঙ্গে দলের ব্যাটসম্যান ক্যামেরুন ব্যানক্রফটও আগামী ৯ মাস জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না। কেপটাউন টেস্টে বল বিকৃতির অভিযোগ গোটা অস্ট্রেলিয়াতেই যেন ভূমিকম্প ঘটিয়েছে। পদত্যাগ করেছেন কোচ ডারেন লেম্যানও। আর এবার ওয়ার্নার জানিয়ে দিলেন, তিনি হয়তো আর অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট-গ্লাভস ছোঁবেন না। বল ট্যাম্পারিং বিতর্কের পর ইতিমধ্যেই ওয়ার্নার হাতছাড়া হয়েছে কয়েক কোটি টাকার বিজ্ঞাপনী চুক্তি। ওয়ার্নারের সাংবাদিক বৈঠক চলাকালীন ভিড়ে ঠাসা অডিটরিয়ামের একপ্রান্তে দাঁড়িয়ে কাঁদছিলেন তাঁর স্ত্রীও। ওয়ার্নার বলেন, ‘আমি আমার দেশের মাথা নত করে দিয়েছি। একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। আমারও দোষ ছিল। আমারই দলের সতীর্থরা দক্ষিণ আফ্রিকায় খেলছে, আমি সেই দলে নেই। এটা মেনে নেওয়া একজন খেলোয়াড়ের কাছে কার্যত অসম্ভব।’ তবে বল বিকৃতিতে অভিযুক্ত ক্রিকেটাররা একে একে নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় ক্রিকেট মহলে তাঁদের প্রতি রাগ খানিকটা পড়েই গিয়েছে। ভারত থেকে অস্ট্রেলিয়া- অধিকাংশ ক্রিকেটারই স্মিথ, ওয়ার্নারদের পাশে এসে দাঁড়াচ্ছেন। একযোগে তাঁরা সকলে বলছেন, দোষ যখন স্বীকার করেই নিয়েছেন ওঁরা, তাহলে শাস্তির মেয়াদ একটু কমানো হোক।

[এই প্রথম নয়, ঘরোয়া ক্রিকেটেও বল বিকৃতির চেষ্টা করেছিলেন স্মিথ-ওয়ার্নার!]

আবেগঘন সাংবাদিক বৈঠকের ভিডিও দেখুন:

The post দোষ কবুল করে কান্নায় ভেঙে পড়লেন ওয়ার্নার, অজি ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার