সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে বিশ্বের সবথেকে দামী ফুটবলার তিনি। তবে আন্তর্জাতিক ছাড়পত্র না আসায় ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেননি নেইমার। কিন্তু তাতে কী, এনজে ১০-এর জনপ্রিয়তায় তো এখন আকাশ ছুঁয়েছে। তাঁকে নিয়েই মেতে রয়েছে ফ্রান্সের রাজধানী। কারণ এই শহরের দল প্যারিস সাঁ জাঁ-র যে ফুটবলার নেইমার। কোথাও জার্সি কেনার জন্য হুড়োহুড়ি, কোথাও আবার তাঁকে একবার দেখার চেষ্টা। আপাতত প্যারিসের প্রত্যেকটি ফুটবলপ্রেমীর বাড়িতে বোধহয় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন নেইমার। এর মধ্যে ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ারও সাজিয়ে তোলা হয়েছে নেইমারকে স্বাগত জানানোর জন্য। রঙিন টাওয়ারের সেই ছবি সামনে এসেছে।
[আমরা আইএসএল খেলবই, জানালেন টুটু বোস]
মাঠের বাইরে তাঁকে ঘিরে আবেগের বিস্ফোরণ। তবে কাগজপত্র ঠিক সময়ে না আসায় প্রথম ম্যাচে পিএসজি-র হয়ে মাঠেই নামতে পারলেন না নেইমার। যদিও তাতে জয় আটকাল না পিএসজির। ঘরের মাঠে আমিয়েন্সকে ২-০ গোলে হারাল তাঁরা। গোল করলেন এডিনসন কাভানি ও জাভিয়ের পাস্তুরে। পিএসজি কোচ উনাই এমেরি প্রথম ম্যাচে নেইমারের না খেলার প্রসঙ্গে বলেন, ‘আমি পুরোটা জানি না। তবে যতটুকু জানি তাতে বলতে পারি, ক্লাবের তরফ থেকে সবরকম চেষ্টা করা হয়েছিল। নেইমার খেলার জন্য প্রস্তুত ছিল। ও সহ-খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনও করেছে। বার্সেলোনার পক্ষ থেকেই হয়ত কিছু ভুল হয়েছে।’
[শ্রীলঙ্কার ভরাডুবি, এক টেস্ট বাকি থাকতেই সিরিজ বিরাটদের]
অন্যদিকে, ছেলের বার্সেলোনা ছাড়ার পরই কাটালান ক্লাবটির কর্মকর্তাদের দিকে তোপ দাগলেন নেইমারের বাবা। তিনি জানান, ছেলের ক্লাব ছাড়ার ব্যাপারে তিনি গররাজি ছিলেন। নেইমারই চেয়েছিলেন প্যারিস সাঁ জাঁ-য় যোগ দিতে। তবে বার্সা কর্মকর্তাদের আচরণের কারণেই শেষপর্যন্ত ছেলের ইচ্ছেতেই সম্মতি দেন।
[বেলাইন বোল্ট! শেষ ১০০ মিটার রেসে পেলেন তৃতীয় স্থান]
The post নেইমারের আগমনে সেজে উঠল আইফেল টাওয়ারও appeared first on Sangbad Pratidin.
