shono
Advertisement

ব্রিটিশ ঝড়ে চুরমার স্প্যানিশ আর্মাডা, প্রথমবার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয় ইংল্যান্ডের

ইউরোয় হারের মধুর বদলা ফডেন-ব্রিউস্টারদের। The post ব্রিটিশ ঝড়ে চুরমার স্প্যানিশ আর্মাডা, প্রথমবার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয় ইংল্যান্ডের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:47 PM Oct 28, 2017Updated: 04:46 PM Oct 28, 2017

ইংল্যান্ড- ৫ (ফডেন ২, ব্রিউস্টার, গিবস-হোয়াইট, গুয়েহি)

Advertisement

স্পেন- ২ (সের্জিও গোমেজ ২)

সুলয়া সিংহ: কথায় বলে, বাস্তব কল্পনার থেকেও বিচিত্র, অদ্ভূত। এ যে শুধু কথার কথা নয় তাই চাক্ষুষ করল শনিবারের যুবভারতী। প্রায় অসম্ভবকে সম্ভব করে স্পেনের মুখের গ্রাস ছিনিয়ে প্রথমবারের জন্য অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ ঘরে তুলল ইংল্যান্ড। অসম্ভব কারণ, ২-০ স্কোরে পিছিয়ে থেকে ২-৫ গোলে জেতা মিরাকল ছাড়া কম কি? বৃথা গেল স্পেনের সের্জিও গোমেজের জোড়া গোল। দ্বিতীয়ার্ধের ব্রিটিশ ঝড়ে চুরমার হয়ে গেল স্প্যানিশ আর্মাডা। চোকার্স তকমা ঘুচলো না তিনবারের ফাইনালিস্ট স্পেনের। এক নয়নাভিরাম, দুর্ধর্ষ ম্যাচের সাক্ষী থাকল প্রায় ৬৬ হাজার ফুটবলপ্রেমী। যুবভারতীতে জয় হল ফুটবলের।

ব্রিটিশদের জয়োল্লাস

রূদ্ধশ্বাস। টানটান উত্তেজনা। গোল-পালটা গোল। আক্রমণ-প্রতি আক্রমণ। গতি বনাম স্কিল। কী ছিল না ম্যাচে? এমন ফাইনাল ম্যাচই তো চায় দর্শক। একটা অসাধারণ ম্যাচের সব গুণাগুণ, রসদই মজুদ ছিল এদিন। যুবভারতীর ৬৬,৬৮৪ জন দর্শক অনেক স্মৃতি ঘেঁটেও এমন ম্যাচের কথা মনে করতে পারছেন না। কোন বিশ্বকাপের ফাইনালে এমন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল মনে করতে পারছেন না অনেকেই। ইউরো কাপে এই স্পেনের কাছেই হেরেছিল দাদারা। সেই হারের মধুর প্রতিশোধ নিল ছোটরা। ফডেনের জোড়া গোল আর ব্রাজিল ম্যাচের নায়ক ব্রিউস্টার, গিবস-হোয়াইট এবং গুয়েহির একটি করে গোলের সুবাদে ফাইনালে স্পেনকে ৫-২ ফলে হারাল ইংল্যান্ড। ব্রিটিশদের ইতিহাস সৃষ্টির সাক্ষী থাকল তিলোত্তমা।

জোড়া গোলের নায়ক ফিলিপ ফডেন

প্রথমার্ধে কিন্তু স্প্যানিশ আর্মাডার আক্রমণে ব্রিটিশ রক্ষণভাগ টলমল লাগছিল প্রায়। ম্যাচের দশ মিনিটেই গোল পেয়ে যায় সের্জিও গোমেজ। তারপর ৩১ মিনিটে ফের তার গোল।

গোমেজের প্রথম গোল

 

এই আনন্দ দ্বিতীয়ার্ধে উধাও হয়ে যায়

বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে ইংল্যান্ডের হয়ে স্পেনের গোলে বল জড়ায় ব্রাজিল ম্যাচের নায়ক ব্রিউস্টার। বিরতির পর স্পেনকে আর ম্যাচে ফিরতে দেয়নি ফডেনরা। ৫৮ মিনিটে গিবস-হোয়াইট, ৬৯ মিনিটে ফডেন, ৮৪ মিনিটে গুয়েহি এবং ৮৮ মিনিটে আবার ফডেনের গোলে উড়ে যায় স্পেন। তিকিতাকা ফুটবলের ভরাডুবি হয় যুবভারতীতে। একটা অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। ৭ ম্যাচে ৮ গোল করে গোল্ডেন বুটের মালিক হয় ইংল্যান্ডের ওয়ান্ডার কিড রিয়ান ব্রিউস্টার। গোল্ডেন গ্লাভস পায় ব্রাজিলের গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাও। এদিন ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এআইএফএফ-র সভাপতি প্রফুল প্যাটেলের উপস্থিতিতে ট্রফি তুলে দেওয়া হয় ইংল্যান্ডের ফুটবলারদের হাতে। লিনেকার, বেকহ্যাম, রুনিরা যা পারেননি তাই করে দেখাল ফডেন-ব্রিউস্টাররা। তাদের দীর্ঘদিন মনে রাখবে ফুটবলের শহর কলকাতা।

ছবি- অচিন্ত্য রায়

The post ব্রিটিশ ঝড়ে চুরমার স্প্যানিশ আর্মাডা, প্রথমবার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয় ইংল্যান্ডের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার