shono
Advertisement

সারা ভারতে ঘুরবে যুব বিশ্বকাপের ট্রফি, জানেন কলকাতায় কবে আসবে?

শুধু কলকাতা নয়, যে যে শহরে খেলা হবে সেখানেও রাখা হবে কাপ। The post সারা ভারতে ঘুরবে যুব বিশ্বকাপের ট্রফি, জানেন কলকাতায় কবে আসবে? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:03 PM Aug 07, 2017Updated: 03:33 PM Aug 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই গোটা দেশে শুরু হবে বিরাট এক ফুটবল যজ্ঞ। কারণ, প্রথমবার ভারতে বসতে চলেছে বিশ্বকাপের মতো ফুটবল টুর্নামেন্টের আসর। আগামী ৬ অক্টোবর থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। তার আগে গোটা ভারতে পরিক্রমা করবে বিশ্বকাপ ট্রফিটি। যে ছ’টি শহরে বসবে বিশ্বকাপের আসর, সেই শহর গুলিতেই নির্দিষ্ট কয়েকদিনের জন্য রাখা থাকবে কাপটি। সবমিলিয়ে মোট ৪০ দিনে ন’হাজার কিলোমিটার সফর করবে সেটি। ফিফার তরফ থেকে সেই দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

[জানেন, ঋদ্ধিমান সাহার রোল মডেল কে?]

জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের পরেই ১৭ আগস্ট থেকে শুরু করে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কাপটি গোটা ভারতে ভ্রমণ করবে। এক নজরে দেখে নেওয়া যাক কবে কোথায় বিশ্বকাপটি থাকবে:

১. নয়াদিল্লি- ১৭ আগস্ট থেকে ২২ আগস্ট
২. গুয়াহাটি- ২৪ আগস্ট থেকে ২৯ আগস্ট
৩. কলকাতা- ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর
৪. মুম্বই- ৬ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর
৫. গোয়া- ১৪ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর
৬ কোচি- ২১ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর

এই প্রসঙ্গে এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেল বলেন, ‘গোটা ভারত জুড়ে এই কাপ পরিক্রমা আমাদের প্রচারের শেষ ধাপ। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর সাহায্যে ফুটবলপ্রেমিরা বিশ্বকাপটিকে আরও কাছ থেকে দেখতে পাবে। ওই ট্রফিটিই ২৮ অক্টোবর বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে। জীবনে এই সুযোগ খুব কমই আসে। আমরা আশাবাদী ফুটবলপ্রেমীরা অনেক বেশি সংখ্যায় বিশ্বকাপের ট্রফিটি দেখতে আসবেন।’

[জানেন, রাখিবন্ধনের দিন বিরাট, সাক্ষী মালিকরা কী টুইট করলেন?]

The post সারা ভারতে ঘুরবে যুব বিশ্বকাপের ট্রফি, জানেন কলকাতায় কবে আসবে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার