shono
Advertisement

চোটগ্রস্ত জুনিয়র ফুটবলার রাহুলের পাশে দাঁড়ালেন দীপেন্দু

এদিন মহামেডান ক্লাব তাঁবুতে রাহুলের হাতে চেকটি তুলে দেন তিনি। The post চোটগ্রস্ত জুনিয়র ফুটবলার রাহুলের পাশে দাঁড়ালেন দীপেন্দু appeared first on Sangbad Pratidin.
Posted: 09:43 PM Aug 29, 2017Updated: 04:14 PM Aug 29, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাটলেটিকো ডি কলকাতার জুনিয়র দলের হয়ে সুযোগ পেয়েছিলেন খেলার। ইচ্ছে ছিল বড় মাপের ফুটবলার হবেন। কিন্তু হঠাৎ করেই কাস্টমসের বিরুদ্ধে একটি ম্যাচে হাঁটুতে চোট পান। কিন্তু চিকিৎসা তো দূর, এরপর রাহুল দাসের থেকে মুখ ফিরিয়ে নেয় অ্যাটলেটিকো ডি কলকাতাও। শেষপর্যন্ত নিজের খরচেই করাতে হয় হাঁটুর অস্ত্রোপচার। কিন্তু তাতেও চোট সারেনি। উলটে ভুল চিকিৎসা ও অস্ত্রোপচারের কারণে এখনও ঠিক হয়ে উঠতে পারেননি রাহুল। এই অবস্থাতেই তাঁর পাশে এসে দাঁড়ালেন ময়দানের অন্যতম পরিচিত ফুটবলার দীপেন্দু বিশ্বাস। রাহুলের চিকিৎসা খরচ বাবদ তাঁর হাতে তুলে দিলেন ৫০ হাজার টাকার চেক।

Advertisement

[রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত সর্দার সিং-দেবেন্দ্র ঝাঝারিয়া]

মঙ্গলবার মহামেডান ক্লাব তাঁবুতে রাহুলের হাতে চেকটি তুলে দেন ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান দীপেন্দু। রাহুল যাতে ফের একবার ফুটবল মাঠে ফিরতে পারে, তার জন্যই এই আর্থিক সাহায্য করা। জানালেন দীপেন্দু। এদিকে, ছোট থেকে প্রিয়ন্ত সিং-কে আইডল মেনে বড় হওয়া রাহুল এখনই হাল ছাড়তে নারাজ। ফের একবার মাঠে নামতে চান তিনি, এদিন এমনটাই জানালেন রাহুল।

[৩০০তম ম্যাচে নামার আগে তারুণ্যে ফুটছেন ধোনি]

কিন্তু এই ঘটনার কথা জানতে পেরে ইতিমধ্যে ময়দানে শোরগোল পড়ে গিয়েছে। কেন এটিকে তাদের জুনিয়র দলে খেলা রাহুলের সাহায্যে এগিয়ে এল না? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

[জাতীয় ক্রীড়া দিবসে হকির জাদুকর ধ্যানচাঁদকে স্মরণ শেহবাগের]

 

The post চোটগ্রস্ত জুনিয়র ফুটবলার রাহুলের পাশে দাঁড়ালেন দীপেন্দু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার