shono
Advertisement

পায়েটের ‘ওয়ান্ডার’গোলে জয় দিয়ে ইউরো শুরু ফ্রান্সের

স্টেড দি ফ্রঁসে হাজারে হাজারে সমর্থক ফ্রান্সের নীল জার্সি গায়ে গোটা ৯০ মিনিট চেঁচিয়ে গেলেন৷ তাঁদের মাঝে হলুদ জার্সি পরে প্রায় কুড়ি হাজার রোমানিয়ার সমর্থকও ছিল৷ কিন্তু শেষ হাসি হাসল ফ্রান্সই৷ সৌজন্যে পায়েট৷ The post পায়েটের ‘ওয়ান্ডার’ গোলে জয় দিয়ে ইউরো শুরু ফ্রান্সের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:23 PM Jun 11, 2016Updated: 02:28 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরো শুরুর আগে ফ্রান্স মানে পোগবা, গ্রিজম্যানদের নামই বেশি শোনা গিয়েছে সবার মুখে৷ কিন্তু রোমানিয়ার বিরু‌দ্ধে প্রথম ম্যাচে যাবতীয় আকর্ষণের স্পট লাইট যেন কেড়ে নিয়ে গেলেন পায়েট৷ তাঁর পিঠে লেগে গেল তারকার তকমা৷ ফ্রান্স ম্যাচ জিতল ২-১ গোলে৷
স্টেড দি ফ্রঁসে হাজারে হাজারে সমর্থক ফ্রান্সের নীল জার্সি গায়ে গোটা ৯০ মিনিট চেঁচিয়ে গেলেন৷ তাঁদের মাঝে হলুদ জার্সি পরে প্রায় কুড়ি হাজার রোমানিয়ার সমর্থকও ছিল৷ কিন্তু শেষ হাসি হাসল ফ্রান্সই৷ সৌজন্যে পায়েট৷ একটা সময় তিনি নিজেই নিশ্চিত ছিলেন না যে ইউরোতে আদৌ সুযোগ পাবেন কি না৷ সুযোগ পেতেই তা কাজে লাগালেন৷ পরে জানালেন, “আগেও তো দেশের হয়ে নামার সুযোগ পেয়েছি৷ তবে যে কোনও কারণেই হোক নিজেকে মেলে ধরতে পারিনি৷ ঠিক করেছিলাম কঠিন পরিশ্রম করে আবার জায়গা করে নেব৷ সেটা করতে পেরেছি৷ আমার গোলে দেশকে জেতাতে পেরেছি বলে বেশি ভাল লাগছে৷”
ফ্রান্স এদিন জিতলেও কোচ দেঁশর মাথায় একাধিক চিন্তা দানা বাঁধতে পারে৷ প্রথমেই আসবে আক্রমণ নিয়ে চিন্তা৷ এদিন ম্যাচের শুরু থেকে জিরু, গ্রিজম্যানেরা যেভাবে একের পর এক সহজ গোলের সুযোগ নষ্ট করলেন, হাইলাইটস দেখলে নিজেরাই লজ্জা পেয়ে যেতে পারেন৷ সঠিক সময় পায়েটের ‘ওয়ান্ডার’ গোল না এলে, ম্যাচটি হয়তো ড্র করেই মাঠ ছাড়তে হত তাদের৷ এবং দ্বিতীয় চিন্তা অবশ্যই রক্ষণকে ঘিরে৷ ফ্রান্সের গোলরক্ষক হুগো লোরিস এদিন দুর্দান্ত পারফরম্যান্স না করলে, ফ্রান্স আদৌ ম্যাচটা জিততে পারত কি না সেটা নিয়েও প্রশ্ন থাকছে৷

Advertisement

The post পায়েটের ‘ওয়ান্ডার’ গোলে জয় দিয়ে ইউরো শুরু ফ্রান্সের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার