সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চরম ধৈর্যের পরিচয় দিয়ে ডাবল সেঞ্চুরি হাঁকালেন চেতেশ্বর পূজারা৷ তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অজিবাহিনীর বিরুদ্ধে দ্বিতীয়বার দ্বিশতরান করলেন তিনি৷ এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই কৃতিত্ব ছিল শচীন তেণ্ডুলকর ও ভিভিএস লক্ষ্ণণের৷ পূজারার যোগ্য সঙ্গ দিয়ে টেস্টে তৃতীয় সেঞ্চুরি করে ফেললেন ঋদ্ধিমান সাহা৷ দুই ভারতীয়ের ব্যাটে ভর দিয়ে রাঁচি টেস্টে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিলেন সমর্থকরা৷
[ধোনির ঝাড়খণ্ডকে হারিয়ে বিজয় হাজারের ফাইনালে বাংলা]
এদিন ব্যাট হাতে রাহুল দ্রাবিড়ের পুরনো রেকর্ডও ভেঙে দেন পূজারা৷ ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৪৯৫ বল খেলে ২৭০ রান করেছিলেন মিস্টার ডিপেন্ডবল৷ এদিন পূজারা ১৮৭ রান করতে ৪৯৬টি বল খেললেন৷ লিয়নের বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ তুলে ২০২ রানের দর্শনীয় ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন পূজারা৷
কাঁধে চোটের জন্য বিরাট কোহলির ব্যাট ফের ব্যর্থ হয়েছে৷ আউট হয়ে ফিরে গিয়েছেন লোকেশ রাহুল এবং মুরলী বিজয়ও৷ তাই টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার যাবতীয় দায়িত্ব পড়েছিল পূজারা ও ঋদ্ধির কাঁধে৷ একরাশ প্রত্যাশার চাপ নিয়ে দিনের অর্ধেকেরও বেশি সময় ক্রিজে দিকে থাকলেন তাঁরা৷ ১৯৯ রানের লম্বা পার্টনারশিপ তৈরি করে অজি বোলারদের আত্মবিশ্বাসে জোর ধাক্কা দিতেও সফল হলেন৷ এদিন ৪০০ রানের গণ্ডি পেরতেই রানের উপর ফোকাস বাড়াতে শুরু করে দেন ব্যাটসম্যানরা৷ আর তখনই বাইশ গজে ঝলসে উঠতে দেখা যায় ঋদ্ধির ব্যাটকে৷ বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে স্কোরবোর্ডে দ্রুত রান বাড়াতে থাকেন বাংলার উইকেটরক্ষক৷ এবার দেখার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর মূল্যবান ১১৭ রান দলকে জয় এনে দিতে পারে কি না৷
3rd Test ton for @Wriddhipops and 3rd double ton for @cheteshwar1 #INDvAUS pic.twitter.com/L25dc8kU5P
— BCCI (@BCCI) March 19, 2017
[‘গড়াপেটায় জড়িত ক্রিকেটারদের মৃত্যুদণ্ড হওয়া উচিত’]
The post ঋদ্ধির সেঞ্চুরি, পূজারার দ্বিশতরানে জয়ের স্বপ্ন দেখছে ভারত appeared first on Sangbad Pratidin.
