shono
Advertisement

দেশের মাটিতে ২৩টি ম্যাচ খেলবে ভারত, জোড়া প্রাপ্তি ইডেনের

চলতি বছরে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হবে ম্যাচগুলি। The post দেশের মাটিতে ২৩টি ম্যাচ খেলবে ভারত, জোড়া প্রাপ্তি ইডেনের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:18 AM Aug 02, 2017Updated: 05:48 AM Aug 02, 2017

স্টাফ রিপোর্টার : শোনা যাচ্ছিল একটি টি-২০ ম্যাচ আসতে পারে। তবে একটি নয়, চলতি বছরেই জোড়া ম্যাচ পেল ইডেন। একটা অস্ট্রেলিয়ার সঙ্গে একদিনের আর একটি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট। মঙ্গলবার শহরের এক পাঁচতারা হোটেলে বিসিসিআইয়ের টুর অ্যান্ড ফিক্সচার কমিটির বৈঠকের পরই সেকথাই ঘোষণা করে দিয়ে গেলেন বোর্ড কর্তা অমিতাভ চৌধুরি।

Advertisement

গত কুড়ি বছরে এটাই সেরা ভারতীয় দল, আজব দাবি শাস্ত্রীর ]

বিরাটরা শ্রীলঙ্কা থেকে ফেরার পরই ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ। পাঁচটা একদিনের ও তিনটি টি-২০ ম্যাচ। ইডেনে খুব সম্ভবত দ্বিতীয় একদিনের ম্যাচ ২১ সেপ্টেম্বর। এগিয়ে এসেছে শ্রীলঙ্কা সিরিজও। প্রথমে ঠিক ছিল, রঙ্গনা হেরাথরা আসবেন সামনের বছর ফেব্রুয়ারিতে। কিন্তু ওই সময় ইন্ডিপেনডেন্স কাপ করছে শ্রীলঙ্কা বোর্ড। যেখানে ভারতও খেলবে। অমিতাভ চৌধুরি বললেন, “শ্রীলঙ্কা আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করে এসেছে। ফলে ওদের ব্যাপারটাও একটু দেখতে হবে। আর ওই টুর্নামেন্টে আমরাও খেলব।” বৈঠকে আরও একটা ব্যাপার মাথায় রাখা হয়েছিল। পাকিস্তানের সঙ্গে যে মউ স্বাক্ষরিত হয়েছে, তাতে ছ’টা সিরিজ খেলার কথা। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে সে সম্ভাবনা নেই। অমিতাভ চৌধুরি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই নিয়ে কোনও আলোচনা হয়নি। আর সরকার অনুমতি না দিলে খেলার কোনও প্রশ্নই নেই। নিরপেক্ষ ভেন্যুতেও নয়। ফলে কিছুটা সময়ও থাকবে।

কোহলি নাকি ধোনি, নেতা হিসেবে কাকে এগিয়ে রাখলেন শাস্ত্রী?  ]

তাই ঘরোয়া সিরিজগুলো খেলার পরই দক্ষিণ আফ্রিকা যাওয়া হবে। সেখান থেকে ফিরে শ্রীলঙ্কায় ইন্ডিপেনডেন্স কাপ। শুধু অস্ট্রেলিয়া বা শ্রীলঙ্কা নয়, বিরাটরা দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে ঘরের নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তিনটি একদিনের আর তিনটে টি-২০ ম্যাচ খেলবেন। সব মিলিয়ে চলতি বছরে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ঘরের মাঠে ২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছে ভারত। কেরল ও অসমও নতুন ভেন্যু হিসেবে নির্বাচিত হতে পারে বলে জানা যাচ্ছে।

The post দেশের মাটিতে ২৩টি ম্যাচ খেলবে ভারত, জোড়া প্রাপ্তি ইডেনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার