পিএসজি ১ (ডেম্বেলে)
আর্সেনাল ১ (হাভার্ৎজ)
টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী পিএসজি
নব্বই মিনিট পেরিয়ে বুদাপেস্টের পিএসজি-আর্সেনালের লড়াই শেষপর্যন্ত গড়িয়েছিল টাইব্রেকারের স্নায়ুর পরীক্ষায়। আর সেই পরীক্ষায় সসম্মানে পাশ করে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অর্জন করল পিএসজি। আর্সেনালের বিরুদ্ধে নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হয় ১-১ গোলে। কাই হাভার্ৎজের গোলে প্রথমে এগিয়ে যায় ইংল্যান্ডের ক্লাব। কিন্তু দ্বিতীয়ার্ধে পিএসজি'র হয়ে সমতা ফেরান উসমান ডেম্বেলে। ১২০ মিনিটেও ফল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে চ্যাম্পিয়ন হয় পিএসজি। এ নিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপসেরার ট্রফি পকেটে পুরল ফরাসি ক্লাবটি। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন এবারও বাস্তব হল না আর্সেনালের।
ফাইনাল যুদ্ধের একদম শুরুতেই গোল করে এগিয়ে গিয়েছিল ইংলিশ ক্লাব আর্সেনাল। মাঝমাঠের ডান দিকে ট্রসার্ডের গায়ে লেগে বল রিবাউন্ড হলে তা কাই হাভার্টজের কাছে এসে পৌঁছায়। বল পেয়ে তিনি দ্রুত গতিতে গোলের দিকে এগিয়ে যান। সামনে একজন ডিফেন্ডার থাকলেও তাঁকে পাশ কাটিয়ে বক্সে প্রবেশ করেন। এরপর গোলরক্ষক সাফোনভ বাঁ পোস্টে থাকলেও, খুব টাইট অ্যাঙ্গেল থেকে দুর্দান্ত শটে হাভার্টজ বল জালে পাঠান। গোলরক্ষকের পক্ষে কিছুই করার ছিল না। এই গোলে আর্সেনাল ম্যাচের শুরুতেই লিড নেয়। এরপর দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
শেষ পর্যন্ত লড়াইয়ে থাকতে হল গোল করতেই হত আর্সেনালের গ্যাব্রিয়েলকে। কিন্তু আর্সেনালের এই সেন্ট্রাল ডিফেন্ডার বারের উপর দিয়ে বল উড়িয়ে দেন।
দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে ওঠে পিএসজি। প্রতিপক্ষের বক্সে বারবার আক্রমণ শানাতে থাকে ফরাসি ক্লাব। প্রথমার্ধের কিছুক্ষণের মধ্যেই পিএসজি ফরোয়ার্ডকে ট্যাকেল করে হলুদ কার্ড দেখে বসেন আর্সেনালের সাকা। এরপর নিজেদের মধ্যে প্রেসিং ফুটবল খেলতে থাকে পিএসজি। যাতে আক্রমণের ঝাঁজ আরও বাড়ে। যার ফলও মেলে। ৬৫ মিনিটে পেনাল্টি পায় তারা। উসমান দেম্বেলের গোলে সমতা ফেরায় পিএসজি। এরপর ২৫ মিনিটে দুই তরফেই একাধিক আক্রমণ হলেও গোলের দেখা মেলেনি। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম দুটি শট নিখুঁতভাবে গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে জড়ায় দুই দল। আর্সেনালের এবেরেচি এজে মিস করেন দ্বিতীয় পেলান্টি। এই অবস্থায় পিএসজিকে এগিয়ে দেওয়ার সুযোগ ছিল নুনো মেন্ডেজের। তবে তাঁর শট বাঁচিয়ে দেন আর্সেলানের গোলকিপার রায়া। ফলে ফের সমান সমান হয় দুই দল। তবে শেষ পর্যন্ত লড়াইয়ে থাকতে হল গোল করতেই হত আর্সেনালের গ্যাব্রিয়েলকে। কিন্তু আর্সেনালের এই সেন্ট্রাল ডিফেন্ডার বারের উপর দিয়ে বল উড়িয়ে দেন। যার জেরে শেষপর্যন্ত ৪-৩ ফলাফলে জিতে যায় পিএসজি।
