shono
Advertisement

আদালতে হাজিরা দিলেন রোনাল্ডো, অস্বীকার করলেন কর ফাঁকির কথা

তবে আদালতের বাইরে কথা বলেননি সংবাদমাধ্যমের সঙ্গে। The post আদালতে হাজিরা দিলেন রোনাল্ডো, অস্বীকার করলেন কর ফাঁকির কথা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:48 PM Aug 01, 2017Updated: 02:18 PM Aug 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিলিয়ান তারকা নেইমার ও তাঁর চির-প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির পর তিনিও জড়িয়েছিলেন কর ফাঁকি মামলায়। আর সোমবার সেই মামলাতেই আদালতে হাজিরা দিলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আমেরিকায় দলের সঙ্গে মরসুম শুরুর প্রস্তুতিতে যোগ দেননি। কারণ ইউরো কাপে অংশ নেওয়ায় রিয়াল মাদ্রিদের তরফ থেকে পেয়েছিলেন অতিরিক্ত ছুটি। তবে এদিন কর ফাঁকি মামলায় হাজিরা দিতে এসেছিলেন চারবারের বিশ্ব সেরা ফুটবলারের খেতাব পাওয়া ফুটবলারটি। আর মামলার শুনানিতে আদালতে দাঁড়িয়ে জানিয়ে দিলেন, তিনি কখনই কর ফাঁকি দেননি। তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। তিনি সবসময় ঠিক সময়ে ঠিক কর দেওয়ারই পক্ষপাতী।

Advertisement

[অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় বোর্ডই]

রোনাল্ডোর বিরুদ্ধে ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৪.৭ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় ১১১ কোটি) কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। বলা হয়েছিল, নিজের ছবির স্বত্ব বিক্রি করে যে টাকা আয় করেছিলেন রোনাল্ডো, সেখান থেকেই করফাঁকি দিয়েছেন তিনি। আর জেনে বুঝেই এই কাজ করার অভিযোগ উঠেছে সি আর সেভেনের বিরুদ্ধে। তবে আদালত কক্ষে নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেন রোনাল্ডো। বলেন, ‘আমি সবসময় নিজে থেকেই আয়কর জমা দিয়ে থাকি। কারণ আমি মনে করি, প্রত্যেক ব্যক্তিরই ঠিক সময়ে এবং ঠিক পরিমাণে আয়কর জমা দেওয়া উচিত। আমাকে যাঁরা চেনে তাঁরা জানে, আমি সবসময় এই সমস্ত অশান্তি থেকে দূরে থাকতে চাই। এজন্য অ্যাডভাইসরদেরও সবকিছু সময়মতো করে রাখার কথা বলি।’

[ভারত না শ্রীলঙ্কা? জানেন, কোন দেশকে সমর্থন করেন মুরলিধরনের স্ত্রী!]

আদালতে রোনাল্ডোর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি নিজের ‘ইমেজ রাইটস’ থেকে প্রাপ্য আয়ের লুকানোর জন্য ২০১০ সালে একটি সংস্থা শুরু করেছিলেন। এবং সেটা তিনি ইচ্ছাকৃতভাবেই করেছিলেন। কিন্তু সি আর সেভেন এদিন দাবি করেন, ‘ওই সংস্থাটি ২০০৪ সালে তৈরি হয়েছিল। আর তখন তিনি স্পেনে খেলার কথাই ভাবেননি।’ তবে রোনাল্ডো এদিন জানিয়েছেন, অকারণে কর ফাঁকি মামলায় তাঁকে চাপে ফেলার চেষ্টা চলছে। তাই আগামীদিনে এই প্রসঙ্গে তিনি আর মুখ খুলবেন না। আর তাই আদালত থেকে বেরিয়েও বাইরে অপেক্ষমান সংবাদমাধ্যমকে একটি কথাও বলেননি। যদিও পরে তাঁর তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল। এর আগেও তাঁর বিরুদ্ধে করফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু তখনও পর্তুগিজ মহাতারকার বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। এমনকী পর্তুগিজ রেডিও চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এমন একজন যে কিছু লুকিয়ে রাখে না। তাই আমার কোনও ভয় নেই।’ জানা গিয়েছে নতুন আনা এই অভিযোগও অস্বীকার করা হয়েছে রোনাল্ডোর পক্ষ থেকে।

[ভারত না শ্রীলঙ্কা? জানেন, কোন দেশকে সমর্থন করেন মুরলিধরনের স্ত্রী!]

The post আদালতে হাজিরা দিলেন রোনাল্ডো, অস্বীকার করলেন কর ফাঁকির কথা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার