shono
Advertisement

রিয়ালকে জিতিয়েও ১২ ম্যাচ নির্বাসনের মুখে রোনাল্ডো

ন্যু ক্যাম্পে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে চির প্রতিদ্বন্দ্বীকে ৩-১ গোলে হারাল রিয়াল। The post রিয়ালকে জিতিয়েও ১২ ম্যাচ নির্বাসনের মুখে রোনাল্ডো appeared first on Sangbad Pratidin.
Posted: 12:19 PM Aug 14, 2017Updated: 08:43 AM Aug 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে চির-প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ৩-১ গোলের ব্যবধানে জয়। তবুও স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। কারণ দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লাল কার্ড। রবিবার গভীর রাতের ম্যাচে মাত্র কয়েকমিনিটের ব্যবধানেই রাজা থেকে ফকির হয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। চুপ করিয়ে দিয়েছিলেন বার্সা সমর্থকদের। কিন্তু কয়েকমিনিটের মধ্যে দু’বার হলুদ কার্ড দেখায় মাঠ থেকে বেরিয়ে যেতে হয় ফিফার বর্ষসেরা ফুটবলারকে। তখনই রেফারির সিদ্ধান্তে অখুশি হয়ে তাঁকে ধাক্কা মেরে বসেন রোনাল্ডো। শোনা যাচ্ছে, স্প্যানিশ ফুটবলের নিয়মানুযায়ী এই কৃতকর্মের জন্যই আগামী ৪-১২ টি ম্যাচের জন্য নির্বাসিত হতে পারেন রোনাল্ডো। আর এতেই বিপাকে রিয়াল।

Advertisement

[শতরান করে ১১ বছর আগের রেকর্ড ভাঙলেন পাণ্ডিয়া]

মরশুমের শুরুতেই রোনাল্ডোহীন রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছিল বার্সেলোনা। কিন্তু সেটা ছিল প্রস্তুতি টুর্নামেন্ট। আর এদিন সুপার কাপের প্রথম লেগের খেলায় জিনেদিন জিদানের ছেলেরা দেখিয়ে দিল কেন তাঁরা ইউরোপ সেরা। উলটোদিকে, নেইমারহীন বার্সেলোনা যেন কোথাও একটু গুটিয়েই ছিল। প্রথমার্ধে কোনও গোল না হওয়ার পর দ্বিতীয়ার্ধে  খেলার প্রথম গোলটি করে রিয়ালই। মার্সেলোর সেন্টার বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকের গায়ে লেগে গোলে ঢুকে যায়। যদিও এরপরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে বার্সা। এর মধ্যেই পেনাল্টি বক্সে সুয়ারেজকে ফাউল করেন রিয়াল গোলকিপার নাভাস। আর পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি লিওনেল মেসি। উয়েফা সুপার কাপের মতোই এদিনও দ্বিতীয়ার্ধে রোনাল্ডোকে মাঠে নামান রিয়াল কোচ জিনেদিন জিদান। আর সি আর সেভেন নামার পরই বদলে যায় রিয়ালের খেলা। ম্যাচ শেষ হওয়ার আগেই রোনাল্ডো এবং আসেনসিও-র দুর্দান্ত দু’টি গোল রিয়ালের জয় নিশ্চিত করে। এদিন সব গোলগুলিই হয় দ্বিতীয়ার্ধে।

[চোটের ধাক্কায় শেষ দৌড়ে ছন্দপতন, ট্র্যাককে বিদায় বোল্টের]

ম্যাচ জিতলেও রোনাল্ডোর লাল কার্ড নিয়ে চিন্তিত রিয়াল। এমনিতেই লাল কার্ড দেখায় দ্বিতীয় লেগে ঘরের মাঠে সি আর সেভেনকে পাবে না রিয়াল। তার উপর স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড় যদি রেফারির গায়ে হাত দেন বা তাঁকে ধাক্কা দেন, তাহলে তাঁকে ৪ থেকে ১২ ম্যাচের নির্বাসনের শাস্তি দেওয়া হবে। আর এদিন দ্বিতীয় হলুদ কার্ড দেখার পর সেই কাজই করেছেন সি আর সেভেন। ঠিক কী হয়েছিল সেসময়? রিয়ালকে ২-১ গোলে এগিয়ে দেওয়ার পরই জামা খুলে সেলিব্রেশন করেন। ফুটবলের নিয়মানুযায়ী রেফারি রোনাল্ডোকে প্রথম হলুদ কার্ডটি দেখান। এর কয়েকমিনিট পরে বার্সা ডিফেন্ডার উমিটিটির সঙ্গে ধাক্কা লাগায় পেনাল্টি বক্সে পড়ে যান সি আর সেভেন। ‘ডাইভ’ দিয়ে পেনাল্টি আদায় করতে চাইছেন রোনাল্ডো, এজন্যই রেফারি তাঁকে দ্বিতীয় হলুদ কার্ডটি দেখান। তখনই রেগে গিয়ে তাঁকে ধাক্কা মারেন সি আর সেভেন।

[আসন্ন ওয়ানডে সিরিজে নেতা বিরাটই, ঠাঁই হল না যুবির]

জানা গিয়েছে, রোনাল্ডোর এই কীর্তির কথা নিজের রিপোর্টে জানিয়েছেন ম্যাচের রেফারি। এখন বল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোর্টে। এরপর রোনাল্ডোর ভবিষ্যৎ কী হবে সেদিকেই তাকিয়ে রিয়াল সমর্থক থেকে শুরু করে জিনেদিন জিদান।

The post রিয়ালকে জিতিয়েও ১২ ম্যাচ নির্বাসনের মুখে রোনাল্ডো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার