shono
Advertisement
World Cup Final

বিশ্বকাপ জ্বর কেরলে, সোমবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস ছুটি দক্ষিণের রাজ্যে!

রবিবার ভোররাতে শেষ হবে ফুটবল বিশ্বকাপ ফাইনাল। সেকথা ভেবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার ছুটি ঘোষণা কেরলের।
Published By: Kishore GhoshPosted: 02:45 PM Jul 19, 2026Updated: 03:25 PM Jul 19, 2026

ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব। ভারতও ব্যতিক্রম নয়। ভারতীয় সময় রবিবার রাতে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে লামিনে ইয়ামালের স্পেন। ধুন্ধুমার এই ম্যাচ শেষ হতে মধ্যরাত গড়াবে। সেকথা মাথায় রেখে অভিনব সিদ্ধান্ত নিল দক্ষিণের রাজ্য কেরল। আগামিকাল অর্থাৎ সোমবার রাজ্যের সমস্ত শিক্ষপ্রতিষ্ঠানে পূর্ণদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।

Advertisement

রবিবার মুখ্যমন্ত্রী ভিডি সতীশন নির্দেশ দিয়েছেন, সোমবার স্কুল, কলেজে-সহ রাজ্যের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণদিবস বন্ধ থাকবে। কেবলমাত্র আগে থেকে নির্ধারিত পরীক্ষাগুলি সোমবারই হবে। উল্লেখ্য, বিরোধী দলগুলি এবং বেশ কয়েকটি নাগরিক সংগঠন ফুটবল বিশ্বকাপ ফাইনালের জন্য সোমবার পূর্ণদিবস ছুটির দাবি জানিয়েছিল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ভি শিবাকুট্টিও সরকারের কাছে আর্জি জানান, ভোররাতে শেষ হওয়া খেলা দেখে ছাত্রীদের পক্ষে স্কুল-কলেজে আসা সম্ভব হবে না।

সমবেত আর্জিতেই কাজ হয়েছে। কেরল ভারতের একমাত্র রাজ্য, যেখানে বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য সোমবার ছুটি ঘোষণা করল সরকার। মুখ্যমন্ত্রী ভিডি সতীশন ইতিমধ্যে নির্দেশ দিলেও এখনও পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারি নির্দেশিকা পায়নি বলেই খবর। তবে, মনে করা হচ্ছে, খুব শিগগির ওই নির্দশিকা পৌঁছে যাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement