shono
Advertisement

ডিআরএস কাণ্ডে সরব ডুপ্লেসি, বিরাটকে বিঁধলেন জনসন

স্মিথের বিরুদ্ধে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফ্যাফ ডুপ্লেসি। The post ডিআরএস কাণ্ডে সরব ডুপ্লেসি, বিরাটকে বিঁধলেন জনসন appeared first on Sangbad Pratidin.
Posted: 07:29 PM Mar 12, 2017Updated: 01:59 PM Mar 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন পাঁচেক হল বেঙ্গালুরু টেস্ট শেষ হয়ে গিয়েছে। কিন্তু ভারত ও অস্ট্রেলিয়া দুই শিবিরেই সেই টেস্টের আঁচ এখনও গায়ে লাগছে। কারণ সেই ডিআরএস কাণ্ড। যত দিন যাচ্ছে, হরভজন-সায়মন্ডসের মাঙ্কিগেটের মতো মতোই বড়সড় আকার ধারণ করছে স্টিভ স্মিথের ডিআরএস কাণ্ড। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে এই ইস্যু নিয়ে দ্বিধা বিভক্ত বিশ্ব ক্রিকেটমহল।

Advertisement

(রঙের উৎসবে মাতলেন খেলার দুনিয়ার তারকারা)

বেঙ্গালুরু টেস্টে আউট হওয়ার পর রিভিউ-এর সিদ্ধান্ত নিজে না নিয়ে ড্রেসিং রুমের দিকে তাকিয়ে সাহায্যের ইঙ্গিত দিয়েছিলেন স্মিথ। যা কিনা নিয়মবিরুদ্ধ আচরণ। আম্পায়ারের কাছে ছুটে গিয়েছিলেন কোহলি। আম্পায়ার সঙ্গে সঙ্গে স্মিথকে বাধা দিলে ডিআরএস না নিয়ে প্যাভিলিয়নে ফিরে যান অজি নেতা। তারপরই সোশ্যাল মিডিয়ায় ওঠে বিতর্কের ঝড়। দুই ভাগে বিভক্ত হয়ে যায় ক্রিকেটমহলও। এই ঘটনায় অনেকেই স্টিভ স্মিথের পাশে দাঁড়িয়ে বলেছিলেন এখানে তাঁর কোনও দোষ ছিল না। আবার অনেক প্রাক্তন মাঠে অজি অধিনায়কের এমন কাণ্ডের কড়া সমালোচনা করেন। এবার স্মিথের বিরুদ্ধে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফ্যাফ ডুপ্লেসি। তাঁর প্রশ্ন, ডিআরএস কাণ্ডে আইসিসি কেন স্মিথ বা কোহলির বিরুদ্ধে
কোনও পদক্ষেপ নিল না? অস্ট্রেলিয়া দলের অনেক বিষয় এভাবেই এড়িয়ে যায় আইসিসি। এমনটাই দাবি তাঁর। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার এমন অদ্ভুত সিদ্ধান্তে বেশ অবাক প্রোটিয়া অধিনায়ক।

(বোল্ড হয়েও ডিআরএস চেয়ে হাসির খোরাক হলেন বাংলাদেশি ব্যাটসম্যান)

এদিকে প্রথম দু’টি টেস্টে বিরাট কোহলির ব্যাট ঝলসে উঠতে পারেনি। সেই চেনা আগ্রাসী ছন্দে ধরা দিতে ব্যর্থ হন ভারত নেতা। আর সেই কারণে ‘হতাশ’ হয়ে পড়েছেন বিরাট। এমনটাই মনে করছেন প্রাক্তন অজি পেসার মিচেল জনসন। বাইশ গজে তাঁদের শক্রুতা নেহাত নতুন নয়। একে অপরকে কখনওই ছেড়ে কথা বলেননি বিরাট-জনসন। এবার মাঠের বাইরে থেকেই তৃতীয় টেস্টের আগে ক্যাপ্টেন কোহলির আত্মবিশ্বাস ভাঙার কাজটা শুরু করে দিয়েছেন তিনি। দুই টেস্ট মিলিয়ে বিরাটের সংগ্রহ মাত্র ৪০ রান। আর এই বিষয়টিকে হাতিয়ার করেই জনসন বলছেন, “খেলার বিষয়ে বিরাট অত্যন্ত প্যাশনেট। তবে রান না পাওয়াটাই ওকে ‘হতাশ’ করে তুলছে। যার প্রভাব পড়ছে বাকি দলের উপরও। যখনই অস্ট্রেলিয়ার উইকেট পড়ত, মাঠের সব ক্যামেরা কোহলির প্রতিক্রিয়া দেখার অপেক্ষাতেই থাকত। জানাই ছিল, বিরাটের অতিরিক্ত উত্তেজনার ছবি ঠিক ধরা পড়বে। হতও তাই। সাধারণত উগ্র উত্তেজিত থাকলেই এমনটা হয়ে থাকে।” এ বিষয়ে যদিও এখনও কোনও মন্তব্য করেননি বিরাট।

The post ডিআরএস কাণ্ডে সরব ডুপ্লেসি, বিরাটকে বিঁধলেন জনসন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার