shono
Advertisement
Samsung Galaxy S27 Series

এবার ফোনপ্রেমীদের এস২৭ সিরিজ উপহার দেবে স্যামসাং! থাকবে টেলিফটো লেন্স, দাম জানেন?

কবে বাজারে আসবে এই ফোন?
Published By: Tiyasha SarkarPosted: 08:00 PM Sep 06, 2026Updated: 08:00 PM Sep 06, 2026

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের বাজারে এসেছে স্যামস্যাং গ্যালাক্সি এস২৬ (Galaxy S26) সিরিজ। বরাবরের মতোই এই সিরিজেও ছিল তিনটি ফোন। স্বাভাবিকভাবেই এখন সকলেই অপেক্ষা এস২৭ সিরিজের। কবে বাজারে আসবে, কেমন দেখতে হবে, কোন কোন রঙে মিলবে, ক্যামেরায় কোনও বিশেষত্ত্ব থাকবে কি? এমন হাজারও প্রশ্নের উত্তরের অপেক্ষায় মোবাইলপ্রেমীরা। সংস্থা মুখে কুলুপ আঁটলেও বেশ কিছু তথ্য শোনা যাচ্ছে। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই।

Advertisement

শোনা যাচ্ছে, এস২৭ সিরিজে থাকতে পারে ৪ টি মোবাইল। নতুন করে জুড়তে পারে Galaxy S27 Pro। এটি S27 Ultra এবং S27+ এর মাঝামাঝি কিছু একটা। S27 Pro এবং S27 Ultra মডেলে ভিন্ন ভিন্ন টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হতে পারে। Galaxy S27 Pro এবং S27 Ultra -তে সম্ভবত ট্রিপল ক্যামেরা থাকবে। তবে তা S26 Ultra মডেলে থাকা কোয়াড ক্যামেরা সিস্টেমের চেয়ে আলাদা। যদিও S27 সিরিজের চারটি ফোনেই তিনটি করে রেয়ার ক্যামেরা থাকবে।

২০২৭ সালে বাজারে আসবে স্যামসাংয়ের এস২৭ সিরিজ।

Pro এবং Ultra মডেল দুটিতে ক্যামেরার সংখ্যা এক হলেও স্পেসিফিকেশনে পার্থক্য থাকতে পারে। শোনা যাচ্ছে যে, উভয় মডেলেই ২০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকবে। পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্সও থাকবে। মূল পার্থক্যটি থাকবে জুম ক্যামেরার ক্ষেত্রে। 'আল্ট্রা' মডেলে ৫০ মেগাপিক্সেলে থাকতে পারে টেলিফটো লেন্স। 'প্রো' মডেলে অপেক্ষাকৃত কম ক্ষমতার ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। তবে আদতে কী থাকবে, তা জানা যাবে সংস্থা ফিচার প্রকাশ্যে আনার পরই। নিশ্চয়ই ভাবছেন এই ফোন বাজারে আসবে কবে? সম্ভবত তার জন্য অপেক্ষা করতে হবে জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত। দাম হতে পারে দেড় লাখের আশেপাশে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement