shono
Advertisement
Manosi Sengupta

সায়ক-সুস্মিতার বিতর্কের মাঝে বড় সিদ্ধান্ত মানসীর, কী জানালেন অভিনেত্রী?

ছোট ছেলের প্রথম বছরের জন্মদিনের ছবি পোস্ট করে বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন। তা নিয়ে কাটাছেঁড়া কম চলছে না। তারই মাঝে বড় সিদ্ধান্ত অভিনেত্রী মানসী সেনগুপ্তর।
Published By: Sayani SenPosted: 05:40 PM Mar 22, 2026Updated: 07:40 PM Mar 22, 2026

ছোট ছেলের প্রথম বছরের জন্মদিনের ছবি পোস্ট করে বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন। তা নিয়ে কাটাছেঁড়া কম চলছে না। তারই মাঝে বড় সিদ্ধান্ত অভিনেত্রী মানসী সেনগুপ্তর (Manosi Sengupta)। সোশাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত জানালেন তিনি। এবার থেকে আর ভ্লগ করবেন না বলেই ঠিক করেছেন।

Advertisement

রবিবার বিকেলে সোশাল মিডিয়ায় মানসী সেনগুপ্ত তাঁর সিদ্ধান্তের কথা লেখেন। অভিনেত্রী লেখেন, "প্রথম থেকেই আমার সোশ্যাল মিডিয়া নিয়ে অনীহা ছিল। তারপর ব্লগিং, বিটিএস। মাঝে মাঝে পোস্ট করতাম। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম দিনে দিনে এটা একটা মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই ঠিক করেছি আমি আজ থেকে কোনোরকম ব্লগ্গিং (vlog) করব না। কারণ চারিপাশে কিছু কিছু ব্লগাররা যা শুরু করেছে, তা খুব কুরুচিকর এবং বন্ধ করা দরকার। একজন অভিনেত্রী হিসেবে যতটুকু পোস্ট দরকার প্রতিদিন তা আমার টিম করবে। আমার প্রেস বন্ধুদের বলব দয়া করে এটা সোজাপথে দেখুন। শিরোনাম অনেক কিছু বদলে দিতে পারে।" অনুরাগীদের উদ্দেশে অভিনেত্রীর আশ্বাস, "নতুন কাজ নিয়ে ফিরেছি সোশ্যাল মিডিয়াতে। এবার দেখা হোক শুধু কাজে। ভ্লগিং আর নয়।"

যত দিন যাচ্ছে ততই বাড়ছে ভ্লগিং। সোশাল মিডিয়ায় কেউ দেখান তাঁর রোজনামচা। কেউবা রান্না। কেউ সাজগোজ। বহু তারকাও তাঁদের নিত্যদিনের জীবনচর্চার ঝলক অনুরাগীদের কাছে তুলে ধরেন সোশাল মিডিয়ায়। অনেকেই বলেন, কোনও কোনও সময় স্রেফ জনপ্রিয় হয়ে ওঠার বাসনায় শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করেন ইনফ্লুয়েন্সারদের কেউ কেউ। ঠিক যেমন বর্তমানে অভিনেতা সায়ক, তাঁর দাদা এবং প্রাক্তন বউদি সুস্মিতার ব্যক্তিগত জীবনের কাদা ছোড়াছুড়িতে সরগরম নেটপাড়া। যেন ছিছিক্কার পড়ে গিয়েছে চতুর্দিকে। নাম উল্লেখ না করলেও সম্ভবত সায়ক-সুস্মিতাকেই অভিনেত্রী মানসী খোঁচা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। আর এই কাদা ছোড়াছুড়ি দেখে কার্যত বিরক্ত হয়েই বড়সড় সিদ্ধান্ত অভিনেত্রীর।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement