বিভিন্ন সময় নানান ইস্যুতে চর্চার কেন্দ্রে থাকে 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট' শো। শ্যারন ভর্মার সঙ্গে নাম জড়িয়েছে কমেডিয়ান সময় রায়নার। বেশ কয়েকদিন ধরেই 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট ২'এ সময় আর শ্যারনের খুনসুটি আলোচনার কেন্দ্রে। তাঁদের মজার কথোপকথন, দুষ্টুমি দর্শকের নজর কেড়েছে। এরপরই তাঁদের প্রেমের গুঞ্জনে সরগরম নেটভুবন। সত্যিই শ্যারনের সঙ্গে চুপিচুপি প্রেম করছেন সময়? জল্পনার মাঝে মুখ খুললেন খোদ কমেডিয়ান সময় রায়না।
প্রেমচর্চাকে সমর্থন নাকি জল্পনায় জল ঢাললেন? সম্প্রতি ইনস্টাগ্রামে 'আক্স মি এনিথিঙ্ক' (Ask Me Anything)এ নিজেই জল্পনার অবসান ঘটালেন। এক ভক্ত তাঁকে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। সরাসরি জানতে চান, 'আপনি শ্যারনের সঙ্গে ডেট করছেন?' সময় সেই প্রশ্নটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তাঁর স্পষ্ট জবাব, 'না ভাই, ইন্টারনেট শুধু নিজের মতো করে গল্প বানাচ্ছে।'
'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট ২'এ সময়ের সঙ্গে শ্যারনের সম্পর্কের কানাঘুষো হয়ে উঠেছিল টক অফ দ্য টাউন। নীরবতা ভেঙে সময় সেই জল্পনায় ইতি টানলেন তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, চব্বিশ সালে এই শোয়ের প্রথম সিজনে প্রতিযোগী হিসেবে লাইমলাইট ছিনিয়েছিলেন শ্যারন। চলতি সিজনেও অতিথি প্যানেলিস্ট হিসেবে আবার শোয়ে ফিরেছেন। দুজনের কথোপকথনের কিছু ক্লিপ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। অতঃপর প্রেমচর্চার সূত্রপাত।
সময়ের পোস্ট
তবে সময়ের সাফ জবাব, অন-স্ক্রিন কেমিস্ট্রিকে ঘিরে ইন্টারনেটের মানুষ হয়তো একটু বেশিই অর্থ খুঁজছেন। উল্লেখ্য, শ্যারনই প্রথম মহিলা নন এর আগে সময়ের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী মেধা শঙ্করের। 'টুয়েলভথ ফেল' ছবিতে শ্রদ্ধা যোশির চরিত্রে অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল।
সম্প্রতি মেধা 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট ২'-এর একটি পর্বে বরুণ ধাওয়ান, শ্যারন ভার্মা এবং নিশান্ত তানওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন। সেখানেই বন্ধুত্ব নিয়ে আলোচনার মাঝে মেধাকে 'সবচেয়ে ভালো বন্ধু' হিসেবে সম্বোধন করেন সময়। মেধার সঙ্গে প্রেমের সম্পর্কের কানাঘুষোকে তোল্লাই দিয়েছে তা বলাই বাহুল্য।
