shono
Advertisement

Breaking News

কাজ নেই তবুও রিয়েলিটি শোয়ে আমন্ত্রণ, কমেন্ট বক্সে 'রাতের সঙ্গী' কটাক্ষ, কী বললেন শ্বেতা?

বাংলা মেগার অত্যন্ত জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য। আপাতত ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নিয়েছেন। সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ের অতিথি হয়ে আসতেই নোংরা কটাক্ষের শিকার। পালটা জবাবে কী বললেন অভিনেত্রী?
Published By: Kasturi KunduPosted: 12:45 PM Jul 03, 2026Updated: 12:46 PM Jul 03, 2026

শ্বেতা ভট্টাচার্য, বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘ কেরিয়ারে একাধিক মেগার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। 'কোন গোপনে মন ভেসেছে'-এর পর আপাতত লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে স্বইচ্ছাতেই দূরে রয়েছেন। বিয়ের পর কাজের ব্যস্ততার কারণে দাম্পত্য সেভাবে উপভোগ করতে পারেননি। তাই রুবেলের সঙ্গে সময় কাটানোর জন্যই ক্ষণিকের বিরতি। এর মাঝে অবশ্য বিভিন্ন শোয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থাকছেন।

Advertisement

সম্প্রতি রুবেলের সঙ্গে শাশুড়ি বউমার রান্নাঘর’-এর সেটে এসেছিলেন শ্বেতা। সেই মুহূর্ত সমাজমাধ্যমে শেয়ার করতেই অত্যন্ত কুৎসিত ও নিম্নরুচির আক্রমণের শিকার।তবে নোংরা মানসিকতার সামনে নিজেকে গুটিয়ে নেননি শ্বেতাও। সংশ্লিষ্ট ব্যক্তিকে মোক্ষম জবাব দিয়েছেন অভিনেত্রী। এক মহিলা শ্বেতার পোস্টের কমেন্ট বক্সে খোঁচা মেরে লেখেন, 'কাজ নেই নাকি সারাদিন জি বাংলার সকল অনুষ্ঠানে যাওয়া ছাড়া, জি বাংলার হেডের রাতের সঙ্গী।'

টেলিপাড়ার প্রথমসারির একজন নায়িকা প্রসঙ্গে এহেন আপত্তিকর মন্তব্যে ফুঁসে উঠেছেন শ্বেতার ভক্তরা। ময়দানে একাই একশো রুবেল ঘরনি। ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে জবাব, 'বাহ্হহহহ দারুণ কথা বলেন তো আপনি... হ্যাঁ আমি আর রুবেল দুজনেই রাতের সঙ্গী।' এখানেই শেষ নয়, ওই মহিলা পালটা থ্রিসামের প্রসঙ্গ টানেন। এবারও ঠাণ্ডা মাথায় মোকাবিলা করেন শ্বেতা। হেঁয়ালি করে শুধু লিখেছেন, 'ওয়াও আপনি এটাও জানেন... দারুণ ব্যাপার তো।' শ্বেতার বুদ্ধিমত্তায় বোল্ড আউট সে কথা বলাই বাহুল্য।

ঢিল ছুঁড়লে তো পাটকেল খেতেই হবে। শ্বেতার 'মিছরির ছুরি'তে বিদ্ধ সংশ্লিষ্ট মহিলা নেটিজেন তা বলার অপেক্ষাই রাখে না। সোশাল মিডিয়ায় সেলিব্রিটিদের কটাক্ষের শিকার হওয়া নতুন কোনও বিষয় নয়। প্রতিনিয়ত এধরনের ঘটনা উঠে আসে পেজ থ্রির খবরে। অপর এক নেটিজেন শ্বেতাকে মাসি সম্বোধন করে মন্তব্য করেছেন, 'আবার হাজির মাসি। জি যদি হেগে দেয় সেটাও পরিষ্কার করার জন্য এই মাসিকে ডাকবে।'

কমেন্ট বক্সে ধৈর্যের পরীক্ষা দিয়ে শ্বেতার সপাট জবাব, 'ঠিক। আর মাসি চলেও যাবে। আর যখন সেই ছবি মাসি পোস্ট করবে সেই পোস্টেই কমেন্ট করতে পিসি ঠিক চলে আসবে।' শ্বেতা ধারালো জবাবে মুগ্ধ ভক্তকুল। প্রতিটি কটূক্তির উত্তর নেটিজেনদের গালে অদৃশ্য থাপ্পর তা বললে অত্যুক্তি হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement