shono
Advertisement
Gaurav Akanksha Divorce

'গৌরব সন্তান চায় কিন্তু আমি...', বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে বিস্ফোরক আকাঙ্ক্ষা

এক দশকের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন গৌরব-আকাঙ্ক্ষা। 'লক আপ সিজন ২'-এর প্রিমিয়ারে ব্যক্তিগতজীবনের এই চরম সত্য প্রকাশ্যে আনেন টেলি অভিনেত্রী।
Published By: Kasturi KunduPosted: 02:33 PM Jun 30, 2026Updated: 03:45 PM Jun 30, 2026

২০১৬র ২৪ নভেম্বর, চার হাত এক করে দাম্পত্যের নতুন অধ্যায় শুরু করেছিলেন গৌরব খান্না ও আকাঙ্ক্ষা। তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে তারকা দম্পতির সুখী গৃহকোণ। এক দশকের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন গৌরব-আকাঙ্ক্ষা (Gaurav Akanksha)। 'লক আপ সিজন ২'-এর প্রিমিয়ারে ব্যক্তিগতজীবনের এই চরম সত্য প্রকাশ্যে আনেন টেলি অভিনেত্রী। সেই সঙ্গে এই বিবাহবিচ্ছেদের নেপথ্যে কী কারণ তাও খোলসা করেন গৌরব ঘরনি।

Advertisement

বিন্দুমাত্র দ্বিধা না করেই জানান, গৌরব বাবা হতে চান কিন্তু এই মুহূর্তে মা হওয়ার জন্য তিনি প্রস্তুত নন। 'লক আপ সিজন ২'-এর সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা ও সুফি মোতিওয়ালার সঙ্গে কথোপকথনের সময় আকাঙ্ক্ষা বলেন, "আমাদের বিয়ের সময়ই মাতৃত্বের বিষয়টি নিয়ে গৌরবের সঙ্গে কথা বলেছিলাম। ওকে জানিয়েছিলাম আমার মধ্যে এখনও সেই অনুভূতিটা আসেনি। পরে বুঝতে পেরেছি আমি আসলে দায়িত্ব পালনের জন্য একদমই প্রস্তুত নই। গৌরব সেসময় আমাকে সমর্থন করলেও সময়ের সঙ্গে সিদ্ধান্ত বদলেছে।"

বদলে গেল সম্পর্কের সমীকরণ

বিচ্ছেদের জন্য গৌরবকে কোনওরকম দোষারোপ করেননি আকাক্ষা। বরং তাঁর সমর্থনেই যোগ করেছেন,"এখন ও সন্তান চায় কিন্তু আমি ওকে সেটা দিতে পারব না। আমার মধ্যে সেই মাতৃত্ববোধটাই তৈরি হয়নি। এ কথা আমি অনেক আগেই ওকে জানিয়েছিলাম। যখন বুঝলাম এই মুহূর্তে মা হতে চাই না তখনই ওকে স্পষ্ট করে বলেছি আমি সন্তান নেব না। যদি সেই জন্য আমাদের পথ আলাদা হয় সেটা আমি মাথা পেতে মেনে নেব। তোমার সিদ্ধান্তকে সম্মান করব।"

সন্তানে অনীহা আকাঙ্ক্ষার

আকাক্ষার কথায়, "সত্যি বলতে কী, একটা সুন্দর পরিবার গড়ার লক্ষ্যে এবং সন্তান নেওয়ার উদ্দেশ্যেই অধিকাংশ মানুষ বিয়ে করেন। তাই এক্ষেত্রে গৌরবের কোনও দোষ নেই। বিগ বসে গিয়ে আমি আরও ভালোভাবে বুঝতে পারি ও বাবা হতে চায় কিন্তু আমি সেটা দিতে পারছি না। তাই আমি চাই না ওকে এমন পরিস্থিতিতে জোর করে আটকে রাখতে।"

দাম্পত্যে ইতি

গত বছর 'বিগ বস ১৯'-এ গৌরব খান্নার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি নাকি সহানুভূতি পাওয়ার জন্য স্ত্রীর সন্তান না নেওয়ার সিদ্ধান্তকে প্রকাশ্যে এনেছিলেন। তবে এক সাংবাদিক এই প্রসঙ্গে প্রশ্ন করলে গৌরব জানান, তিনি সবসময় তাঁর স্ত্রীর সিদ্ধান্তকে সম্মান করবেন। কিন্তু, বাকি পাঁচজনের মতো পিতৃত্বের দাবিদার ও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement