shono
Advertisement
Travel Guide

মেঘ-বৃষ্টির পাহাড়ে রোমাঞ্চের হাতছানি, টিকিট কাটার আগে এই ভুল করলেই বিপদ!

ঝিরঝিরে বৃষ্টি। পাইন বনের ফাঁক দিয়ে ভেসে আসছে ধোঁয়াটে মেঘ। জানলা খুললেই ঠান্ডা কামড়। প্রকৃতির আশ্চর্য রূপ। বর্ষার পাহাড় যেন এক মায়াবী রূপকথা! এই মরশুমে অনেকের মনই ঘরে টিকতে চায় না। মেঘ-বৃষ্টির লুকোচুরি দেখতে পাহাড়ে ছুটে যাওয়ার মধ্যে আলাদা রোমাঞ্চ।
Published By: Buddhadeb HalderPosted: 07:26 PM Jun 26, 2026Updated: 09:10 PM Jun 26, 2026

ঝিরঝিরে বৃষ্টি। পাইন বনের ফাঁক দিয়ে ভেসে আসছে ধোঁয়াটে মেঘ। জানলা খুললেই ঠান্ডা কামড়। প্রকৃতির আশ্চর্য রূপ। বর্ষার পাহাড় যেন এক মায়াবী রূপকথা! এই মরশুমে অনেকের মনই ঘরে টিকতে চায় না। মেঘ-বৃষ্টির লুকোচুরি দেখতে পাহাড়ে ছুটে যাওয়ার মধ্যে আলাদা রোমাঞ্চ। তবে, এই আনন্দ মুহূর্তে বিষাদে বদলে যেতে পারে যদি সঠিক প্রস্তুতি না থাকে। বর্ষায় পাহাড় যেমন সুন্দর, তেমনই বিপজ্জনক। ধস নামা বা হড়পা বানের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই টিকিট কাটার আগে কোন কোন বিষয় মাথায় রাখবেন? রইল জরুরি কিছু টিপস।

Advertisement

ছবি: সংগৃহীত

(১) জলরোধী ব্যাকপ্যাক: পাহাড়ে ঘোরার সময় পিঠের ব্যাগটি যেন অবশ্যই ওয়াটারপ্রুফ হয়। জামাকাপড় ও জরুরি নথি ভিজে গেলে গোটা সফরটাই মাটি হয়ে যাবে।

(২) সিন্থেটিক পোশাক: বর্ষায় সুতির পোশাক শুকানো কঠিন। তাই হালকা, সিন্থেটিক এবং দ্রুত শুকায় (কুইক-ড্রাই) এমন পোশাক সঙ্গে রাখুন। ব্যাগের ওজনও কমবে।

(৩) বর্ষাতি ও উইন্ডচিটার: ছাতা নয়, পাহাড়ে দরকার ভালো মানের বর্ষাতি। হাওয়া ও বৃষ্টির দাপট সামলাতে পারে এমন ‘হেভি ডিউটি’ রেনকোট বা উইন্ডপ্রুফ জ্যাকেট সঙ্গে রাখুন।

(৪) সঠিক জুতো: পাহাড়ি রাস্তায় পিছলে যাওয়ার ভয় থাকে। তাই ভালো গ্রিপযুক্ত, জলরোধী জুতো বেছে নিন। জুতো ঠিক না হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

ছবি: সংগৃহীত

(৫) নথিপত্র সুরক্ষিত রাখুন: ফোন, ক্যামেরা, টাকা এবং দরকারি নথিপত্র সবসময় প্লাস্টিকের জিপলক ব্যাগে ভরে রাখুন। ব্যাগে জল ঢুকলেও এগুলো সুরক্ষিত থাকবে।

(৬) ওষুধ ও মশানিরোধক: বর্ষায় পাহাড়ে মশা ও পোকামাকড়ের উপদ্রব বাড়ে। তাই মশানিরোধক ক্রিম বা স্প্রে সঙ্গে রাখুন। জ্বর, সর্দি, পেটের ওষুধ ও ফার্স্ট এইড বক্স নিতে ভুলবেন না।

(৭) আবহাওয়ার পূর্বাভাস: রওনা দেওয়ার আগে এবং সফরের প্রতিটি মুহূর্তে স্থানীয় আবহাওয়ার খবরের দিকে নজর রাখুন। অতিবৃষ্টির সতর্কতা থাকলে পরিকল্পনা বদলানোই শ্রেয়।

(৮) নিজের গাড়ি এড়িয়ে চলুন: পাহাড়ি রাস্তায় বৃষ্টিতে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ধস বা কুয়াশায় চেনা রাস্তাও অচেনা লাগে। তাই নিজের গাড়ির বদলে অভিজ্ঞ স্থানীয় চালকের ওপর ভরসা রাখুন।

প্রকৃতির ডাক উপেক্ষা করা কঠিন। তবে রোমাঞ্চের পাশাপাশি সুরক্ষাকেও সমান গুরুত্ব দিন। সামান্য সতর্কতা বৃষ্টির মরশুমে আপনার পাহাড় ভ্রমণকে করে তুলবে আজীবন মনে রাখার মতো এক মধুর স্মৃতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement