shono
Advertisement
Kolkata Tourism Fair 2026

পুজোর আগে কলকাতায় শুরু ৩ দিনের পর্যটন মেলা, উপচে পড়া ভিড়

শুক্রবার কলকাতার খুদিরাম অনুশীলন কেন্দ্রে এই মেলা বেশ ধুমধাম করেই শুরু হয়েছে। মেলাটি চলবে আগামী রবিবার পর্যন্ত।
Published By: Buddhadeb HalderPosted: 04:37 PM Jul 03, 2026Updated: 05:23 PM Jul 03, 2026

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এখনও মাস ক'য়েক দেরি। পুজোর সময় বাক্সপ্যাটরা গুছিয়ে বেরিয়ে পড়ার মানুষও নেহাত কম নেই। সেকথা মাথায় রেখেই এবার কলকাতায় (Kolkata) শুরু হল তিন দিনের ট্যুরিজম ফেয়ার ২০২৬ (Tourism Fair 2026)। শুক্রবার কলকাতার খুদিরাম অনুশীলন কেন্দ্রে এই মেলা বেশ ধুমধাম করেই শুরু হয়েছে। মেলাটি চলবে আগামী রবিবার পর্যন্ত।

Advertisement

দীর্ঘদিন ধরে দেশজুড়ে পর্যটন প্রদর্শনী ও ট্রাভেল এক্সিবিশনের সফল আয়োজন করে আসা ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবারও কলকাতার এই মেলার দায়িত্বে রয়েছে। উদ্যোক্তাদের মূল লক্ষ্য হল, ভ্রমণপ্রেমী মানুষ, বিভিন্ন ট্যুর অপারেটর এবং রাজ্যগুলির পর্যটন দপ্তরকে এক ছাদের তলায় নিয়ে আসা। এর ফলে পর্যটকেরা সহজেই নতুন নতুন আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এবং পরিষেবার সুলুকসন্ধান পেয়ে যাবেন। উৎসবের মুখে দাঁড়িয়ে নিজের পছন্দের ভ্রমণ পরিকল্পনাটি সেরে ফেলার জন্য এই মেলা এক সুবর্ণ সুযোগ।

এবারের ট্যুরিজম ফেয়ারে একযোগে অংশ নিয়েছে ভারতের পর্যটন মন্ত্রক, পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর, উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড, অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম এবং চণ্ডীগড় ট্যুরিজম। বিভিন্ন রাজ্যের পর্যটন দপ্তরের পাশাপাশি দেশের প্রথম সারির অসংখ্য ট্রাভেল এজেন্সি, হোটেল ব্যবসায়ী ও ট্যুর অপারেটররা এখানে স্টল দিয়েছেন। ব্লু আই ইন্ডিয়ার ডিরেক্টর সুব্রত ভৌমিক জানান, এই মেলা কেবল একটি সাধারণ প্রদর্শনী নয়, এটি সামগ্রিকভাবে পর্যটন শিল্পের প্রসার এবং নিত্যনতুন সম্ভাবনার পথ খোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট। উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের জেনারেল সেক্রেটারি উত্তম দাস, ইন্ডিয়া ট্যুরিজমের রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ এবং উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ডের ডেপুটি ডিরেক্টর পি. কে. গৌতম। উদ্বোধনী মঞ্চ থেকে প্রণব প্রকাশ জানান, পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর রাজ্যে পর্যটনের মানোন্নয়নে একাধিক ইতিবাচক পদক্ষেপ করছে এবং ইন্ডিয়া ট্যুরিজমও এই রাজ্যের পর্যটন বিকাশে দারুণ সক্রিয়। সব মিলিয়ে মেলার প্রথম দিন থেকেই সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement