shono
Advertisement

স্ত্রীর মৃতদেহ আগলে ঘরবন্দি ৯০ বছরের বৃদ্ধ

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার দিল্লিতেও!
Posted: 03:36 PM Oct 12, 2016Updated: 10:06 AM Oct 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার দক্ষিণ দিল্লির কালকাজিতে৷ ঠিক যেভাবে ভাই পার্থ দে দিদি দেবযানী এবং পোষ্য সারমেয়র মৃতদেহ নিয়ে বাস করেছিলেন একই বাড়িতে, ঠিক সেইভাবেই ৯০ বছরের বৃদ্ধ স্ত্রী’র মরদেহ নিয়ে একই ছাদের নীচে কাটিয়ে দিলেন চার দিন৷

Advertisement

দিল্লির কালকাজির বাসিন্দা গোবিন্দ রাম জেঠরানি এবং তাঁর স্ত্রী গোপী এক কামরার একটি বাড়িতে থাকতেন৷ পুলিশের প্রাথমিক অনুমান বার্ধক্যজনিত অসুখ এবং অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে ৮৫ বছরের গোপীর৷ জানা গিয়েছে, স্ত্রীর মৃত্যুর চারদিন পর গোবিন্দ প্রতিবেশীর কাছে গিয়ে সাহায্যের আর্জি জানান৷ আর এরপরেই পুলিশের কাছে খবর দেওয়া হয় প্রতিবেশীদের তরফ থেকে৷ তদন্ত করতে পুলিশ গোবিন্দর বাড়ি পৌঁছলে, গোবিন্দ তাঁদের বলেন, ‘আসতে আসতে কথা বলুন! আমার স্ত্রী ঘুমোচ্ছে৷’

প্রতিবেশীদের দাবি, নিঃসন্তান গোবিন্দ মানসিক অবসাদে ভুগতেন৷ আর অবসাদগ্রস্ত হওয়ার কারণেই স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারেননি৷ পুলিশ এসে গোপীর দেহ উদ্ধার করার পর থেকেই কথা বলা বন্ধ করে দেন গোবিন্দ৷ চিকিৎসার জন্য তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা গিয়েছে, স্বামী-স্ত্রী ৪২ বছরের পুরনো বাড়িটিতে থাকতেন৷ বাড়ির কোনও দরজা জানালাও তাঁরা খোলা রাখতেন না৷ গোবিন্দকে মাঝেমধ্যে পথেঘাটে দেখা গলেও গোপীকে বহুদিন দেখেননি প্রতিবেশীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement