shono
Advertisement

Breaking News

মাত্র ১৫ টাকার জন্য দলিত দম্পতিকে কোপাল দোকানদার!

ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের! The post মাত্র ১৫ টাকার জন্য দলিত দম্পতিকে কোপাল দোকানদার! appeared first on Sangbad Pratidin.
Posted: 10:40 PM Jul 28, 2016Updated: 05:10 PM Jul 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৫ টাকা৷ লঘু এই ঋণের খাতিরে চরম মূল্য দিতে হল দলিত দম্পতিকে৷ কুড়ুল দিয়ে কুপিয়ে দু’জনকে খুন করার অভিযোগ উঠল দোকানদারের বিরুদ্ধে৷ উত্তরপ্রদেশের মেইনপুরি গ্রামে ঘটেছে এই ঘটনা৷ অভিযুক্ত দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ৷

Advertisement

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত অশোক মিশ্র স্থানীয় মুদি দোকানের মালিক৷ বৃহস্পতিবার সকালে সেখানে কিছু জিনিস কিনতে যান দলিত দম্পতি৷ সেই সময় অশোক তাঁদের জানায় ১৫ টাকা বাকি রয়েছে৷ কিন্তু, দম্পতি সেকথা অস্বীকার করে৷ এই নিয়েই বচসা বেধে যায় দুই পক্ষের মধ্যে৷ রাগের মাথায় দোকানের পাশে রাখা কুড়ুল দিয়ে দু’জনকে আঘাত করে অশোক৷

ঘটনাস্থলেই মৃত্যু হয় দলিত দম্পতির৷ পুলিশ এসে অশোক মিশ্রকে গ্রেফতার করে৷ খুনের মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে৷ আপাতত পুলিশ হেফাজতেই রাখা হয়েছে৷

The post মাত্র ১৫ টাকার জন্য দলিত দম্পতিকে কোপাল দোকানদার! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement