shono
Advertisement
Bengal Election 2026

'এসআইআরে ভীত, তাই এত ভোট', জৈন মন্দির থেকে দাবি মমতার, বেলুড় মঠে ঠাকুরকে প্রণাম মোদির

বেলুড় মঠে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, এদিনই নিজের নির্বাচনী জনসভা শেষে কলকাতার জৈন মন্দির পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Published By: Jaba SenPosted: 08:04 PM Apr 23, 2026Updated: 10:47 PM Apr 23, 2026

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (Bengal Election 2026) প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণই কেটেছে। আর ভোট প্রথমার শেষপর্বে হাওড়ায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর বেলুড় মঠে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে তিনি রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম জানান তিনি। মঠের মহারাজদের সঙ্গে কথা বলেন তিনি। অন্যদিকে, এদিনই নিজের নির্বাচনী জনসভা শেষে কলকাতার জৈন মন্দির পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বেলুড় মঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিজে বাঁচুন আর অপরকে বাঁচান, জৈন মন্দির থেকে এই বার্তাই দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। প্রথম দফার ভোট নিয়ে মমতা বলেন, "এবার প্রচুর মানুষ ভোট দিয়েছেন। যেহেতু অনেক মানুষের নাম বাদ গিয়েছে তাই কেউ আর রিস্ক নেননি। এটা গুড সাইন। নাগরিকত্ব ও এসআইআর নিয়ে সকলেই ভয়ে রয়েছেন। তাই সবাই ভোট দিয়েছেন।" তাঁর অভিযোগ, আগে অনেকেই ভোট দিতেন না। সিপিএমের আমলে ভোটের সময় বড় বড় বিল্ডিংয়ে তালা লাগিয়ে রাখা হত। কিন্তু এখন মানুষ সুযোগ পান ভোট দেওয়ার। ভোটাররাই সিদ্ধান্ত নেন। জৈন মন্দিরে দাঁড়িয়ে মমতা আরও বলেন, "মুখ্যমন্ত্রী নয়, আমাকে আপনাদের পরিবারের সদস্য মনে করুন।"

উল্লেখ্য, প্রথম দফার নির্বাচনে বাংলায় বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে। আর এদিনই দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারে কৃষ্ণনগরে দাঁড়িয়ে মোদি বলেন, "গত ৫০ বছরের মধ্যে এবার বাংলায় রেকর্ড ভোটদান হয়েছে। এত বছরে এই প্রথম হিংসা মুক্ত ভোট দেখছে বাংলা। ভোটদানে সব পুরনো রেকর্ড ভেঙে গিয়েছে।" এই ইস্যুতে নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেন তিনি। এরপরই হাওড়ার বেলুড় মঠে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement