shono
Advertisement

Breaking News

Smriti Irani

'মাতৃশক্তি ভরসা' কার্ড বিলি বিজেপির, সব মহিলারাই পাবেন ৩ হাজার, ঘোষণা স্মৃতির

ক্ষমতায় এলে মহিলাদের ৩ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা তো করা হয়েছে আগেই। তবে কারা পাবেন এই টাকা? ইস্তেহারে উল্লেখ করা শ্রেণিবিন্যাস নিয়ে একাধিক ধন্ধ ছিল। এবার সাংবাদিক বৈঠকে ধোঁয়াশা কাটিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বললেন, "কোনও ভেদাভেদ নেই, বাংলার সব মহিলারাই পাবেন ৩ হাজার টাকা। এটাই বিজেপির সংকল্প।"
Published By: Arpita MondalPosted: 03:12 PM Apr 15, 2026Updated: 03:35 PM Apr 15, 2026

ক্ষমতায় এলেই মহিলাদের হাতে উঠবে ৩০০০! এই প্রতিশ্রুতিতেই বাংলার মহিলাদের মন পেতে মরিয়া বিজেপি। ক্ষমতায় এলে মহিলাদের ৩ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা তো করা হয়েছে আগেই। তবে কারা পাবেন এই টাকা? ইস্তেহারে উল্লেখ করা শ্রেণিবিন্যাস নিয়ে একাধিক ধন্ধ ছিল। এবার সাংবাদিক বৈঠকে ধোঁয়াশা কাটিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। বললেন, "কোনও ভেদাভেদ নেই, বাংলার সব মহিলারাই পাবেন ৩ হাজার টাকা। এটাই বিজেপির সংকল্প।"

Advertisement

সাংবাদিক বৈঠকে স্মৃতি বলেন, "বাংলার সব মহিলাদের মাসিক ৩০০০ টাকা দেবে বিজেপি সরকার। এটাই আমাদের সংকল্প।"

উল্লেখ্য, বিজেপির নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করা হয়েছে, 'বাংলার নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মহিলাদের মাসিক ৩ হাজার টাকা ভাতা দেবে বিজেপি সরকার।' লক্ষ্মীর ভাণ্ডারের মতো বাংলার সব মহিলারা এই অর্থের অধিকারী হবেন না? বিজেপির ইস্তেহারে উল্লেখিত শ্রেণিবিন্যাস নিয়ে একাধিক প্রশ্ন ছিল। এবার সেই প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সাংবাদিক বৈঠকে স্মৃতি বলেন, "বাংলার সব মহিলাদের মাসিক ৩০০০ টাকা দেবে বিজেপি সরকার। এটাই আমাদের সংকল্প।"

বুধবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী, রূপা গাঙ্গুলিকে পাশে নিয়ে 'মাতৃশক্তি ভরসা' কার্ড উন্মোচন করেন স্মৃতি ইরানি (Smriti Irani)। সেখানেই ৫ জন মহিলাকে ভরসা কার্ড বিলিও করা হয় বিজেপির তরফে। প্রসঙ্গত, দূর্গাপুর পূর্বে এদিন বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিজেপির 'মাতৃশক্তি ভরসা' কার্ড পৌঁছে গেছে বাড়ি বাড়ি। প্রচারে নেমে এলাকার মহিলাদের নাম-ঠিকানা-ফোন নম্বর সহ ফর্ম ফিলাপ করে দেন মহিলা মোর্চার সদস্যরাই।

স্মৃতি ইরানির আশ্বাসবাণীতে স্পষ্ট, সরকারে এলে বাংলার সব মহিলাদের মুখেই হাসি ফোটাবে বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার। তবে ইস্তেহারের প্রতিশ্রুতির সঙ্গে ফারাক রইল বিস্তর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভাতা ঘিরে একাধিক প্রশ্ন থাকলেও বিজেপির 'মাতৃশক্তি ভরসা' কার্ডের পরবর্তী পদক্ষেপ কী হবে, তার চূড়ান্ত উত্তর মিলবে ভোটের ফল প্রকাশের পরই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement