shono
Advertisement

Breaking News

অন্তত ১৫০ ভারতীয়র মৃতদেহ পচছে সৌদির মর্গে

কেউ খুন হয়েছেন, কেউ আত্মহত্যা করেছেন! The post অন্তত ১৫০ ভারতীয়র মৃতদেহ পচছে সৌদির মর্গে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:28 PM Dec 12, 2016Updated: 03:58 PM Dec 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তত ১৫০ জন ভারতীয়র মৃতদেহ পচছে সৌদি আরবের বিভিন্ন মর্গে৷ তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ থেকে কর্মসূত্রে সৌদিতে গিয়েছিলেন ওই ভারতীয়রা৷ এখন তাঁদের পরিবার শেষকৃত্যের জন্য মৃতদেহগুলি দেশে ফিরিয়ে আনতে পারছে না৷ মূলত, রোগে ভুগে, দুর্ঘটনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওই ভারতীয়রা৷ কয়েকজন আবার খুন হয়েছেন নয়তো আত্মহত্যা করেছেন৷ সেক্ষেত্রে আবার সৌদি প্রশাসনের তদন্ত শেষ না হলে মৃতদেহগুলি দেশে ফিরিয়ে আনাও সম্ভব নয়৷

Advertisement

অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, সৌদির নিয়োগকর্তারা মৃতদেহগুলি ভারতে পাঠানোর খরচ বহন করতে চাইছেন না৷ এর কারণ দুটি৷ প্রথমত, কড়া সৌদি আইন মোতাবেক মৃতদেহগুলি দেশের বাইরে পাঠানো মুশকিল, দ্বিতীয়ত এক একটি মৃতদেহ সৌদি থেকে ভারতে পাঠাতে ৪-৬ লক্ষ টাকা করে খরচ৷ এই বিপুল খরচ ও আইনি জটিলতার ভয়েই মৃতদেহগুলি ভারতে পাঠাতে চাইছেন না সৌদি নিয়োগকর্তারা৷ দিনের পর দিন দেহগুলি কার্যত অযত্নে মর্গে পচছে৷ এই বিষয়ে কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে মৃতদের পরিবার৷

রিয়াধে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেও মিলছে না সুরাহা, অভিযোগ মৃতদের পরিবারের৷ বিদেশমন্ত্রকের কর্তারাও কার্যত হাত তুলে নিয়েছেন৷ তাঁদের বক্তব্য, সৌদিতে যাঁদের বাড়ি বা সংস্থায় ওই ভারতীয়রা কাজ করতে গিয়েছিলেন, তাঁদের বারবার ফোন বা ইমেল করলেও কোনও উত্তর মিলছে না৷ সমস্যা রয়েছে আরও৷ বিমানের কার্গোতে করে মৃতদেহগুলি ভারতে আনা যায়৷ কিন্তু বেশ কয়েকটি মৃতদেহ একত্র না হলে বিমান সংস্থাগুলিও এ বিষয়ে উৎসাহ দেখাচ্ছে না৷

The post অন্তত ১৫০ ভারতীয়র মৃতদেহ পচছে সৌদির মর্গে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement