shono
Advertisement
Seattle

ওয়াশিংটনের ফুড ফেস্টিভালে বন্দুকবাজের হামলা, এলোপাথারি গুলিতে নিহত ২, আহত শিশু সহ ৫

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এলোপাথাড়ি গুলিতে নিহত কমপক্ষে ২ জন। আহত ৫ জনের মধ্যে রয়েছে ২ বছরের একটি শিশুও।
Published By: Arpita MondalPosted: 11:06 AM Jul 27, 2026Updated: 11:08 AM Jul 27, 2026

ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা। ওয়াশিংটনের সিয়াটেলের ফুড ফেস্টিভালে আচমকাই এলোপাথারি গুলি। উইককেন্ডে কার্যত উৎসবের মেজাজে যখন গমগম করছে গোটা এলাকা, ঠিক সেই মুহূর্তে আচমকাই গুলির শব্দ! কার্যত ছত্রভঙ্গ হয়ে যায় ভিড়। বন্দুকবাজের হামলায় প্রাণের ভয়ে এদিক ওদিক ছুটে পালাতে থাকেন মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এলোপাথাড়ি গুলিতে নিহত কমপক্ষে ২ জন। আহত ৫ জনের মধ্যে রয়েছে ২ বছরের একটি শিশুও। রবিবার সন্ধের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য। 

Advertisement

আচমকা ফুড ফেস্টিভালে এলোপাথাড়ি গুলি চলায় আতঙ্ক ছড়ায়। রবিবার সন্ধেয় পরপর বেশ কয়েকটি গুলির শব্দে কেঁপে ওঠা গোটা এলাকা, হাড়হিম অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার মুহূর্তের বেশ কয়েকটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, প্রাণঘাতী হামলায় মাটিতে লুড়িয়ে পড়া এক মহিলাকে উদ্ধার করছেন ফুড ফেস্টিভালের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। অন্য একটি ভিডিওতে গুলির মুহূর্তে মানুষের ছুটে পালানোর ছবি ধরা পড়েছে।

বন্দুকবাজের হামলায় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, আহত ৫ জনের মধ্যে রয়েছে একটি শিশুও। বর্তমানে একজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফুড ফেস্টিভালে গুলিকাণ্ডের পরেই তড়িঘড়ি সেখানে পৌঁছে যায় পুলিশ-প্রশাসনিক কর্তারা। প্রশাসনের তরফে খালি করা হয়েছে এলাকা। নিরাপত্তার কথা মাথায় রেখে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশের তরফে এক্স মাধ্যমে একটি পোস্ট করে জানানো হয়েছে, 'ঘটনাস্থল এড়িয়ে চলুন। রবিবার গুলির চলার ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement