shono
Advertisement
Indonesia Earthquake

কয়েক ঘণ্টার মধ্যেই ফের জোরাল ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পের উৎসস্থল ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায়। মাটি থেকে ১৭৫ কিলোমিটার গভীরে। বলা বাহুল্য, এর জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দ্বীপরাষ্ট্রে।
Published By: Subhodeep MullickPosted: 06:47 PM Aug 15, 2026Updated: 06:47 PM Aug 15, 2026

শনিবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া। তার কয়েক ঘণ্টা যেতে না যেতেই ফের জোরাল কম্পন দ্বীপরাষ্ট্রে। রিখটার স্কেলে মাত্রা ৬.৮। এদিকে ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন।

Advertisement

জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পের উৎসস্থল ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায়। মাটি থেকে ১৭৫ কিলোমিটার গভীরে। বলা বাহুল্য, এর জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দ্বীপরাষ্ট্রে। এদিন সকালে প্রথম ভূমিকম্প আঘাত হানার পরই লন্ডভন্ড হয়ে যায় ইন্দোনেশিয়া। তাসের ঘরের মতো ভেঙে পড়ে বহু ঘরবাড়ি। দিকে দিকে নামে ভূমিধস। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। কোথাও কোথাও আবার বিদ্যুৎ বিভ্রাটও দেখা গিয়েছে। সূত্রের খবর, এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে বহু মানুষ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ইন্দোনেশিয়া সরকারের তরফে জানানো হয়েছে, কয়েক মিনিটের তাণ্ডবে প্রায় ২ হাজার বাসিন্দা গৃহহীন হয়ে গিয়েছেন। বর্তমানে তাঁদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রথম কম্পনের কেন্দ্রস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্ডে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। প্রথম কম্পনের পরে অন্তত তিনটি শক্তিশালী আফটার শক আঘাত হানে। সেগুলির মাত্রা ছিল যথাক্রমে ৫.৯, ৫.৬ এবং ৬.১।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement