shono
Advertisement
Illegal immigrants in US

অবৈধভাবে বসবাস! আমেরিকায় গ্রেপ্তার ৩০ ভারতীয়, ফেরত পাঠানো হবে দেশে?

সোমবার মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তরের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, গত ১১ থেকে ১৫ মে’র মধ্যে অ্যারিজোনার ইউমা সেক্টরে ‘অপারেশন চেকমেট’ চালিয়েছিল বর্ডার পেট্রোল এজেন্টরা। তখনই মোট ৫২ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ৩৬ জন ট্রাক চালক।
Published By: Subhodeep MullickPosted: 12:36 PM Jun 02, 2026Updated: 04:28 PM Jun 02, 2026

আমেরিকায় অবৈধভাবে বসবাসের (Illegal immigrants in US) অভিযোগে ৩০জন ভারতীয়কে গ্রেপ্তার করল মার্কিন পুলিশ। তাঁরা প্রত্যেকেই সেখানে বাণিজ্যিক ট্রাক চালাতেন বলে খবর। সূত্র মারফত জানা গিয়েছে, শীঘ্রই তাঁদের ফেরত পাঠানোর ব্যবস্থা করছে ডোনাল্ড ট্রাম্পের সরকার।

Advertisement

সোমবার মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তরের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, গত ১১ থেকে ১৫ মে’র মধ্যে অ্যারিজোনার ইউমা সেক্টরে ‘অপারেশন চেকমেট’ চালিয়েছিল বর্ডার পেট্রোল এজেন্টরা। তখনই মোট ৫২ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ৩৬ জন ট্রাক চালক। তাঁদের মধ্যে আবার ৩০ জন ভারতীয়। বাকিরা মোক্সিকো, সালভাদর এবং রাশিয়ার নাগরিক। ধৃতদের কাছ থেকে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন এবং ভার্জিনিয়ার ড্রাইভিং লাইসেন্স মিলেছে। অনেকের কাছে আবার কোনও লাইসেন্সই ছিল না।

জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে কর্মসংস্থানের অনুমতিপত্র উদ্ধার হয়েছে, সেগুলি মেয়াদোত্তীর্ণ। জো বাইডেন প্রশাসনের আমলে সেগুলি দেওয়া হয়েছিল। সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে ফেডারেল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মসনদে বসার পর থেকই আমেরিকায় শুরু হয়েছে ‘অনুপ্রবেশকারী হঠাও অভিযান’। শয়ে শয়ে অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে আমেরিকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই অভিযানেরই অংশ ‘অপারেশন চেকমেট’। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement