shono
Advertisement
Venezuela

‘বিশ্বের বৃহত্তম তেল চুক্তি’, ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজের আশা, এর ফলে তাঁর দেশের অর্থনীতি আগের জায়গা ফিরে পাবে।
Published By: Biswadip DeyPosted: 11:12 AM Aug 29, 2026Updated: 11:50 AM Aug 29, 2026

'ঐতিহাসিক' ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন বা সাড়ে ৬ হাজার কোটি ব্যারেলেরও বেশি তেল মজুত নিয়ন্ত্রণের জন্য একটি চুক্তির কথা জানিয়েছেন তিনি। তাঁর দাবি, এটাই ‘বিশ্বের বৃহত্তম তেল চুক্তি’। ট্রাম্পের আশা, এর ফলে আমেরিকার মজুত তেলের পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়বে। এর ফলে পেট্রলের দাম দীর্ঘমেয়াদে কমবে বলেই মনে করছেন তিনি। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজের আশা, এর ফলে তাঁর দেশের অর্থনীতিও আগের জায়গা ফিরে পাবে।

Advertisement

সোশাল মিডিয়ার এক পোস্টে ট্রাম্পকে লিখতে দেখা গিয়েছে, 'এই ঐতিহাসিক লেনদেন আমেরিকার মজুত তেলের পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়াবে। ফলে আমাদের তেল সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এতে সমস্ত মার্কিন নাগরিকদের জন্য গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমবে।' উল্লেখ্য, কয়েকমাস আগে ভেনেজুয়েলায় বড় অভিযান চালিয়েছিল মার্কিন সেনা। বাড়ির বেডরুম থেকে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন সেনা। অলিখিতভাবে ভেনেজুয়েলা এখন আমেরিকার নিয়ন্ত্রানাধীন।

ভেনেজুয়েলায় হামলা চালানোর পরই সস্ত্রীক মাদুরোকে ‘অপহরণ’ করে  আমেরিকায় নিয়ে আসে মার্কিন সেনার ডেল্টা বাহিনী। সিএনএন সূত্রের খবর, মার্কিন সেনা যখন হামলা চালায়, সেই সময় স্ত্রীর সঙ্গে বেডরুমে ঘুমোচ্ছিলেন মাদুরো। সেখান থেকেই তাঁদের টেনে হিঁচড়ে নিয়ে যায় মার্কিন ডেল্টা ফোর্স। বলে রাখা ভালো, ভেনেজুয়েলার মাটির তলায় রয়েছে ৩০৩ বিলিয়ন ব‌্যারেল তেল। সৌদি আরবের চেয়ে বেশি। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে দৈনিক প্রায় ১০ লক্ষ ব্যারেল তেল উৎপাদিত হয়। কিন্তু সাম্প্রতিককালে চিন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছিল মাদুরো সরকারের। তাতেই অস্বস্তি বেড়েছিল ট্রাম্পের। খনিজ তেলের সম্ভারের দখল, তেল ঘিরে ব‌্যবসার দিকে তাকিয়েই যে আমেরিকা  প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ ও গ্রেপ্তার করেছিল সেটাও শোনা যাচ্ছিল। এবার ট্রাম্পের এহেন ঘোষণা সেই গুঞ্জনেই পাকা সিলমোহর দিল একথা বলাই যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement