shono
Advertisement

ডোকলাম নিয়ে ভারত ও চিনকে মুখোমুখি আলোচনায় বসার পরামর্শ আমেরিকার

কোনও জবরদস্তিমূলক বিষয় ছাড়াই আলোচনা হওয়া উচিত, বললেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র। The post ডোকলাম নিয়ে ভারত ও চিনকে মুখোমুখি আলোচনায় বসার পরামর্শ আমেরিকার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:56 PM Jul 22, 2017Updated: 01:26 PM Jul 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোকলাম ইস্যুতে উত্তেজনা কমাতে এবার ভারত ও চিনকে মুখোমুখি আলোচনায় বসার পরামর্শ দিল আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র গ্যারি রস বলেছেন, ডোকলাম ইস্যুতে কোনও রকম ‘জবরদস্তিমূলক বিষয়’ ছাড়াই আলোচনায় বসা উচিত ভারত ও চিনের।

Advertisement

[ডোকলাম ইস্যুতে মিথ্যা বলছেন সুষমা, দাবি চিনা সংবাদমাধ্যমের]

সিকিম-ভূটান-তিব্বত ত্রিমুখী সংযোগস্থল ডোকলামে সেনা মোতায়েন নিয়ে ভারত-চিনের সংঘাত এখন চরমে। গত একমাস ধরে সেখানকার সংকীর্ণ পাহাড়ি রাস্তায় মুখোমুখি দাঁড়িয়ে আছে দুদেশের সেনা। কূটনৈতিক পথে সমস্যার সমাধান করতে চাইছে ভারত। কিন্তু, চিনের তরফে সাড়া মিলছে না। বরং ক্রমাগত হুঙ্কার ছা়ড়ছে ড্রাগন। আর এশিয়ার পরমাণু শক্তিধর এই দ্বন্দ্বে উদ্বিগ্ন আমেরিকা। বস্তুত, গত এক সপ্তাহ ধরেই ডোকলাম সমস্যা মিটিয়ে নেওয়ার কথা বলে বিবৃতিও দিচ্ছে আমেরিকা। কিন্তু, এবার যেভাবে কোনও ‘জবরদস্তিমূলক বিষয়ক’  ছাড়া  ভারত ও চিনকে আলোচনায় বসতে বলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর, তা বিশেষ তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র গ্যারি রস বলেছেন, ‘ডোকলাম ইস্যুতে উত্তেজনা কমাতে ভারত ও চিনকে মুখোমুখি আলোচনায় বসতে উৎসাহিত করছি। কোনও জবরদস্তিমূলক বিষয় ছাড়াই আলোচনা হওয়া উচিত।’ প্রসঙ্গত, গত কয়েক বছরে চিনের প্রায় সব প্রতিবেশী দেশ সীমান্ত সমস্যার সমাধানে বেজিংয়ের বিরুদ্ধে জোর খাটানোর অভিযোগ করেছেন। বস্তুত, সীমান্ত সমস্যা নিয়ে চিনের অহেতুক জোর খাটানোর প্রবণতার কারণেই ডোকলামে অচলাবস্থা তৈরি হয়েছে বলে মনে করেন অনেকেই।  আর চিনের এই জোর খাটানোর বিরুদ্ধেই কড়া অবস্থান নিয়েছে ভারত।

[নতুন আধিকারিক নিয়োগে ক্ষোভ, ইস্তফা হোয়াইট হাউসের প্রেস সচিবের]

চলতি মাসেই ব্রিকস সম্মেলনে যোগ দিতে বেজিং যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। চিনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ডোকলাম ইস্যুতে তাঁর কথা হতে পারে বলে জানা গিয়েছে।

The post ডোকলাম নিয়ে ভারত ও চিনকে মুখোমুখি আলোচনায় বসার পরামর্শ আমেরিকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার