হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের উপর ২০ শতাংশ শুল্ক বা টোল ট্যাক্স চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রবল সমালোচনার জেরে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই সিদ্ধান্ত বদল করেছেন তিনি। এই খবর চাউড় হতেই আমেরিকাকে কটাক্ষ করতে ছাড়ল না ইরান। ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তেহরানের কটাক্ষ, 'ট্রাম্প সঠিক হলেও ২০ শতাংশ শুল্ক অনেক বেশি। আমরা একটু কম নেব।'
নতুন করে ফের যুদ্ধের দামামা বেজেছে মধ্যপ্রাচ্যে। যার প্রভাব সরাসরি পড়েছে হরমুজের উপর। পণ্যবাহী জাহাজে নতুন করে হামলা শুরু করেছে ইরান। এই অবস্থায় গত সোমবার আমেরিকা জানিয়েছিল, হরমুজ নিরাপদ। এই অঞ্চল দিয়ে যাতায়াত করা সব জাহাজকে নিরাপত্তা দেবে আমেরিকা। বিনিময়ে পণ্যবাহী জাহাজগুলিকে ২০ শতাংশ শুল্ক দিতে হবে আমেরিকাকে। পাশাপাশি ইরানের বন্দর অবরোধ ও তাদের গ্রাহকদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করা হয়। আমেরিকার এহেন পদক্ষেপের বিরুদ্ধে সরব হয় বেশিরভাগ দেশ। সমালোচনায় বিদ্ধ হয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আমেরিকা জানায়, কোনও জাহাজের থেকে শুল্ক নেবে না তারা। তবে নিষেধাজ্ঞা ও বন্দর অবরোধ বহাল থাকবে।
সমালোচনায় বিদ্ধ হয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আমেরিকা জানায়, কোনও জাহাজের থেকে শুল্ক নেবে না তারা। তবে নিষেধাজ্ঞা ও বন্দর অবরোধ বহাল থাকবে।
শুল্ক প্রত্যহারের এই খবর সামনে আসার পর আমেরিকাকে কটাক্ষ করতে ছাড়েনি ইরান। ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি বলেন, 'সমুদ্রপথে নিরাপদ নৌচলাচলের সুযোগ করে দেওয়া হচ্ছে। ফলে এর পারিশ্রমিক দেওয়া উচিত। ইরান সর্বদাই নিজেদের দায়িত্ব পালন করে আসছে।' এরপরই আমেরিকাকে সিদ্ধান্তকে সমর্থন করে ব্যঙ্গের ছলে তিনি বলেন, "কিন্তু ২০ শতাংশ অনেক বেশি। আমরা ওর একটু কম নেব। হরমুজে নিরাপদ নৌ চলাচলে একটি যুক্তিসঙ্গত কর ধার্য করবে আমেরিকা।"
