shono
Advertisement
West Bengal Weather Update

ফের বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি! রথে দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

দুর্যোগ এখনই কাটছে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে শ্রাবণের শুরুতেও নিম্নচাপের ভ্রুকুটি। রথের দিনে ভাসবে কলকাতা-সহ অন্যান্য জেলা। এমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
Published By: Suhrid DasPosted: 10:04 AM Jul 15, 2026Updated: 11:03 AM Jul 15, 2026

দুর্যোগ এখনই কাটছে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে শ্রাবণের শুরুতেও নিম্নচাপের ভ্রুকুটি। রথের দিনে ভাসবে কলকাতা-সহ অন্যান্য জেলা। এমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। রবিবার ও সোমবার অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। আজ, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির কথা জানানো হয়েছে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে। উত্তরবঙ্গ থেকে নেমে ফের বঙ্গোপসাগরে মৌসুমি অক্ষরেখাও সক্রিয়। জম্মু-কাশ্মীর থেকে মৌসুমি অক্ষরেখা বাংলার বাঁকুড়া ও ক্যানিংয়ের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ, বুধবার উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম বাংলাদেশ সংলগ্ন এলাকায় আরও একটি নিম্নচাপ তৈরি হবে। উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। চলতি সপ্তাহে দুর্যোগ পিছু ছাড়ছে না বাংলার।

রথের দিন ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা জারি করা হয়েছে। আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। তাই আজ থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রথের দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, মঙ্গলবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৮ শতাংশ। 

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রবিবার অতিবৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে। পার্বত্য অঞ্চলে বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। তবে আজ ও আগামী কাল উত্তরে বৃষ্টির পরিমাণ কমবে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement