shono
Advertisement
Donald Trump

'ইরানে যুদ্ধ শেষ', আমেরিকার জয় ঘোষণা করেও ডিগবাজি ট্রাম্পের!

ইরান যুদ্ধ শেষ! সোমবার এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, আমেরিকা এবং ইজরায়েলের যৌথ অভিযান সাফল্য পেয়েছে।
Published By: Anwesha AdhikaryPosted: 08:27 AM Mar 10, 2026Updated: 09:16 AM Mar 10, 2026

ইরান যুদ্ধ শেষ! সোমবার এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, আমেরিকা এবং ইজরায়েলের যৌথ অভিযান সাফল্য পেয়েছে। যুদ্ধের জিতে ফেলেছে দুই দেশ। কিন্তু এই ঘোষণার ঘণ্টাখানেক পরেই আরেকটি অনুষ্ঠানে গিয়ে ট্রাম্প বলেন, আমেরিকা এখনও যুদ্ধ জেতেনি। মার্কিন প্রেসিডেন্টের 'দ্বিচারিতা' নিয়ে চলছে চর্চা। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত থামার কোনও লক্ষণ এখনও মেলেনি।

Advertisement

সোমবার এক মার্কিন সংবাদপত্রকে ফোনে সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রাম্প বলেন, "আমার মনে হয় যুদ্ধ শেষ। আমরা ভালোমতোই সাফল্য পেয়েছি। ইরানের কাছে এখন নৌসেনা, বায়ুসেনা কিছুই নেই। যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। যুদ্ধ যেরকম সময়ে শেষ হবে বলে মনে করেছিলাম আমরা, তার বহু আগেই জিতে গিয়েছি আমরা।" ট্রাম্পের এই সাক্ষাৎকার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওই সংবাদমাধ্যম। কিন্তু সেই পোস্টের কয়েকঘণ্টার মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে যান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প যেভাবে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার ঘোষণা করেছেন, সেটা নিয়ে কি আদৌ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা হয়েছিল? ঘণ্টাখানেক পরে যে 'ডিগবাজি' খেলেন ট্রাম্প, সেটাই বা হল কেন? 

রিপাবলিক দলের একটি অনুষ্ঠানে গিয়ে 'যুদ্ধ শেষ' কথাটি বেমালুম ভুলে যান ট্রাম্প। সেখানে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, "আমরা অনেক ক্ষেত্রেই জিতে ফেলেছি। তবে সেটা যথেষ্ট নয়।" ট্রাম্পের কথায়, ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দিতে হবে। আমেরিকা এবং ইজরায়েলের জয় একেবারে নিশ্চিত করতে হবে। সেটা হলেই শেষ হবে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ। তবে কতদিনে ইরানকে হারাতে পারবে আমেরিকা, সেই নিয়ে ট্রাম্প কিছু বলেননি।

উল্লেখ্য, ইজরায়েলি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ট্রাম্পের কথায়, “আমি মনে করি, এটি কিছুটা হলেও যৌথ সিদ্ধান্ত হবে। আমাদের মধ্যে আলোচনা চলছে। আমরা একসঙ্গে কাজ করেছি। এমন একটি দেশকে ধ্বংস করেছি যারা ইজরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল।" প্রশ্ন উঠছে, এই কথা বলার পরে ট্রাম্প যেভাবে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার ঘোষণা করেছেন, সেটা নিয়ে কি আদৌ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা হয়েছিল? ঘণ্টাখানেক পরে যে 'ডিগবাজি' খেলেন ট্রাম্প, সেটাই বা হল কেন? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement